বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক রাখতে মাইন শনাক্তে সমুদ্রভিত্তিক ড্রোন ও রোবট ব্যবহার করছে মার্কিন সামরিক বাহিনী, এমনটাই জানিয়েছে এক সংবাদ প্রতিবেদন। ওয়াল স্ট্রিট জার্নাল এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে জানায়, মাইন অপসারণ অভিযানে মানবচালিত ও স্বয়ংক্রিয় উভয় সক্ষমতার সমন্বয় ব্যবহার করা হচ্ছে। এ উদ্যোগের লক্ষ্য দ্রুত প্রণালিটি স্ক্যান করে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করা। সামরিক বিশ্লেষকদের মতে প্রথম ধাপে দ্রুত স্ক্যানিং করে সম্ভাব্য মাইন বা বিস্ফোরক চিহ্নিত করা সম্ভব। এরপর সেগুলো ধ্বংস করতে বিশেষ ধরনের ‘সি রোবট’ বা পানির নিচের স্বয়ংক্রিয় যন্ত্র পাঠানো হবে। মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান বলেন, মানববিহীন আন্ডারওয়াটার যান ব্যবহার করে কয়েক দিনের মধ্যেই ছোট একটি নৌপথ জরিপ করা সম্ভব, যেখানে আগে সপ্তাহ লেগে যেত। -আলজাজিরা
শিরোনাম
- রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা
- পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
- ‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা
- নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
- বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
- স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০
- আ. লীগের স্লোগান দিয়ে বিশৃঙ্খলা, সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা
- রাজধানীর সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬
- যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
- রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
- চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে আইএইএ: গ্রসি
- তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- ‘হতে পারে আমি ভুক্তভোগীদের পাশেই ছিলাম’, এপস্টাইন ইস্যুতে বিল গেটসের স্বীকারোক্তি
- মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট
- জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
- বাংলা কিউআর : আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন
হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর