পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মন্ত্রণালয় থেকে নেওয়া কার্যক্রম যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেই ব্যাপারে জেলা প্রশাসকদের পূর্ণ উদ্যমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সেশন অনুষ্ঠিত হয়।
পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিকভাবে সরকারি ব্যবস্থাপনা, সাংবিধানিক স্ট্রাকচার, তাতে অন্যান্য দেশে যেমন একটা স্থানীয় সরকার থাকে শক্তিশালী। যেমন আমাদের দেশে ইউনিয়ন কাউন্সিল আছে, উপজেলা কাউন্সিল আছে, এখন আমাদের জেলা পরিষদও আছে। কিন্তু জেলা পরিষদ তো ওইভাবে সক্রিয় বা শক্তিশালী না। তো আমরা মন্ত্রণালয় থেকে যে ব্যবস্থা নিতে চাই, যে কার্যক্রম হাতে নিই, যেটাই বাস্তবায়ন করতে চাই, আমাদের মূল চাবিকাঠি কিন্তু এখনো জেলা প্রশাসক। অতএব, আমি মনে করি যে ওনাদের সঙ্গে একটা ইন্টারেকশন, যাতে করে আমরা যে কার্যক্রম হাতে নেই, সেটা গাছ লাগানো বলেন, সেটা বায়ুদূষণ কমানো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন।
তিনি বলেন, যাই আমরা বলি, এগুলো কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া বাস্তবায়ন সম্ভব না। সেজন্য ওনাদের কথাগুলো আমরা শুনেছি। আমরাও বলছি যে ওনাদেরকে আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলো হাতে আছে, যেগুলো হাতে নেব, সেগুলোর জন্য ওনারা যেন আমাদের সহযোগিতা করেন, পূর্ণ উদ্যমে যাতে করে এগুলো ঠিকমতো বাস্তবায়ন হয়।
অন্য এক প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, আমাদের দেশের যে আইনশৃঙ্খলা অবস্থা, রাজনৈতিক অবস্থা, এগুলো বলছি। ওনারা এমন কোনো কিছু বলেননি যেগুলো সমস্যাসংকুল, যেটা আমাদের উত্তর দেওয়া দরকার আছে।
বিডি প্রতিদিন/কেএ