বরিশালের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশ ফাড়ি। শনিবার বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্য পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানিয়েছেন।
অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৪০ বছর।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্য পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, মেঘনা নদীর হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাউশিয়া চৌমুহুনি এলাকায় স্থানীয়রা লাশটি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে তারা গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিদর্শক বলেন, আনুমানিক দুই থেকে তিন দিন পূর্বে মারা গেছে। শরীরে কোন আঘাতের চিহৃ নেই। পড়নে তিনটি জামা ও গেঞ্জি এবং দুইটি প্যান্ট ও একটি শর্ট প্যান্ট রয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এতে পরিচয় শনাক্ত না হলে ডিএনএ সংরক্ষণ করা হবে। এ ঘটনায় হিজল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনআরএইচ