চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু হেনা রুবেল (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সামমহাজন বাড়ির আজিজুল হকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল জানান, রাতে পদুয়া স্টেশন এলাকার একটি কমিউনিটি সেন্টারে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রুবেল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এমএল