রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের তিন কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে একজনকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে, একজনকে মিরপুর থানা এলাকা থেকে এবং অন্যজনকে বনানী থানা এলাকা থেকে আটক করা হয়েছে।
অতিরিক্ত উপকমিশনার বলেন, জননিরাপত্তা বজায় রাখতে এবং নগরীতে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/জেডএ