এবার বাংলাদেশে আসছে আর্জেন্টিনা কাবাডি দল। আগামী ১১-২২ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলবে মেসির দেশ।
এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
তারা জানিয়েছে, আর্জেন্টিনা কাবাডি দল ঢাকায় আসছে। টুর্নামেন্টে খেলার সম্মতি জানিয়ে তারা বাংলাদেশের ফেডারেশনকে চিঠিও দিয়েছে। বিশ্ব কাবাডিতে আর্জেন্টিনার র্যাঙ্কিং সেরা ১০ নম্বরের মধ্যেই আছে।
কাবাডি দলের সাথে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলের দলের কোনো এক ফুটবলারকেও আনতে চাইছে কাবাডি ফেডারেশন।
এ ব্যাপারে বাংলাদেশ কাবাডি ফেডারেশন নাকি দেশটির সাথে যোগাযোগও করেছে। তবে সে বিষয়ে এখনও কোনো সুসংবাদ নেই।
বিডি প্রতিদিন/নাজমুল