আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসারপ্রাপ্ত মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ। আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার তাৎপর্য তুলে ধরা হয় এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কামাল