নর্থ সাউথ ইউনিভার্সিটি’র (এনএসইউ) মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাব (এমআইবিসি) আয়োজন করেছে স্মার্ট টেকনোলজিস প্রেজেন্টস ইনোভেড ২০২৬। ড্রিভেন বাই ইয়ামাহা, কো-স্পন্সরড বাই পোলার আইসক্রিম এবং পাওয়ার্ড বাই নভোএয়ার-এর প্রথম ওয়ার্কশপ। আয়োজিত এই প্রতিযোগিতাটি দেশের প্রথম আন্তর্জাতিক ব্যবসাভিত্তিক কেস প্রতিযোগিতা।
দুই সপ্তাহব্যাপী রেজিস্ট্রেশন পর্ব শেষে ৮০০ টিরও বেশি দল এই প্রতিযোগিতায় নিবন্ধন করে এবং সাফল্যের লক্ষ্যে তাদের যাত্রা শুরু করে। বিভিন্ন দলের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, অনুষদ সদস্য এবং অতিথিদের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়। প্রতিযোগিতার প্রাথমিক ধারণা ও দিকনির্দেশনার প্রয়াসে ৯০০-এর বেশি শিক্ষার্থী ওয়ার্কশপে অংশ নেন।
ওয়ার্কশপের মূল বক্তা ছিলেন রাইয়ান এহাব শামস, গ্রো ইয়োর ক্যারিয়ার-এর প্রতিষ্ঠাতা ও সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা)। ব্যবসায়িক প্রতিযোগিতা ও কৌশল নির্ধারণে বিশেষজ্ঞ এই ব্যক্তিত্ব তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ইনোভেড-এর মতো বিজনেস কেস প্রতিযোগিতায় অংশগ্রহণের একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেন। তার সেশনে কেস সলভিংয়ের করণীয় ও বর্জনীয় বিষয়, আইডিয়া গঠন ও উপস্থাপনার কাঠামো এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে ভিন্নভাবে প্রকাশের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সেশনটি আরও অর্থপূর্ণ হয় স্মার্ট টেকনোলজিস লিমিটেড-এর মিডিয়া ও কমিউনিকেশনস বিভাগের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার, মাহফুজুর রহমান মুকুলের উপস্থিতিতে। কৌশলগত যোগাযোগ, ব্র্যান্ড উন্নয়ন ও মিডিয়া নেতৃত্বে তার অভিজ্ঞতা কর্পোরেট প্রোফাইল ও শিল্পখাতের সঙ্গে সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সেশনের সমাপনী বক্তব্য প্রদান করেন এনএসইউ এমআইবিসি-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজর এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি-এর মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের লেকচারার মিস আফ্রিদা মাশনুন। তিনি প্রতিযোগিতার কাঠামো, মূল্যায়ন পদ্ধতি এবং কেস বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করে অংশগ্রহণকারীদের প্রস্তুতিকে আরও সুসংহত করেন।
প্রথমবারের মতো আয়োজিত ইনোভেড ২০২৬ এই প্রতিযোগিতা দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদেরকে বৈশ্বিক পর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় চ্যালেঞ্জ, কৌশল এবং নীতিমালা সম্পর্কে ধারণা প্রদান করবে। ওয়ার্কশপ ১ -এর মাধ্যমে ইনোভেড ২০২৬-এর শক্তিশালী সূচনা হয়েছে, যা এনএসইউ এমআইবিসি-এর একটি সুসংগঠিত ও উচ্চমানের আয়োজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ