‘ঝড়ের পাখী’, ১৯৭৩ সালে মুক্তি পাওয়া একটি সুপার হিট ছবি। ছবিটি পরিচালনা করেছিলেন ‘সিবি জামান’। এটিই তাঁর নির্মিত প্রথম ছবি। এর আগে তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা খান আতাউর রহমানের সহকারী ছিলেন। দেশ স্বাধীনের আগে খান আতা একদিন তাঁর তিন সহকারী সিবি জামান, আতাহার ও সাকি মুস্তাফাকে বললেন, তোমরা তিনজন তিনটি গল্প নির্বাচন কর, যেটি আমার পছন্দ হবে সেটি দিয়েই আমি ছবি নির্মাণ করব। তিনজনই তিনটি গল্প তৈরি করলেন। এর মধ্যে সিবি জামান নির্বাচন করলেন বিখ্যাত উপন্যাসিক নীহাররঞ্জন গুপ্তের ‘বধূ’ গল্পটি। এর মধ্যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে। দেশ স্বাধীনের পর খান আতা ওই তিন সহকারীর কাছে গল্প চাইলেন। তিনি পছন্দ করলেন সিবি জামানের গল্পটি। কিন্তু গুরু খান আতাকে সিবি জামান বললেন গুরু ছবিটি আমি বানাতে চাই। খান আতা বললেন ঠিক আছে বানাও। তারপর তিনি ‘ঝড়ের পাখী’ নাম দিয়ে ছবিটি নির্মাণের প্রস্তুতি নিলেন। খান আতার প্রিয় নায়ক ছিলেন আজিম। তাঁকে নিতে বললে সিবি জামান বলেন, গুরু আমার গল্পের সঙ্গে আজিম যায় না। আমি রাজ্জাককে নিয়ে কাজ করতে চাই। তিনি বললেন ঠিক আছে কর। নায়িকা হিসেবে শাবানার কথা ভাবলেন জামান। তখন শাবানার চলচ্চিত্রের অভিভাবক ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মুস্তাফিজ। তাঁর কাছে গিয়ে শাবানাকে নেওয়ার কথা জানালে তিনি জামানকে বললেন ঠিক আছে তাঁকে ২০ হাজার টাকা পারিশ্রমিক দেবে এবং সাইনিং মানি হিসেবে ৫ হাজার টাকা দাও। আতা ভাই বললেন রাজ্জাককেও একই পারিশ্রমিক দেবে। জামান বললেন ঠিক আছে। রাজ্জাকের কাছে গেলে তিনি ছবিটির সঙ্গে খান আতা যুক্ত আছেন জেনে বিনাবাক্যে রাজি হয়ে যান। কারণ খান আতার প্রোডাকশনে তাঁর কাজ করার খুব ইচ্ছে ছিল। নির্মাতা সিবি জামান এভাবেই ছবিটি নির্মাণ করেন। ১৯৭৩ সালের ৩ জানুয়ারি ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত হলো। কিন্তু ৯ জানুয়ারি ছিল জাতীয় সংসদ নির্বাচন। এ অবস্থায় কীভাবে ছবিটি চালানো যায়, বুদ্ধি বের করলেন তিনি। তাঁর গুরু খান আতাকে বললেন আমাকে একটি হেলিকপ্টারের ব্যবস্থা করে দিন। তিনি দিলেন। নির্মাতা জামান হেলিকপ্টারে সারা দেশে ছবিটির লিফলেট ছড়িয়ে দিলেন। এমন হ্যাভক প্রচারে ছবিটির প্রথম তিন দিনের শোয়ের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেল। তিন লাখ টাকা বাজেটের ছবিটি তখন প্রায় ৭ লাখ টাকা ব্যবসা করে। নির্মাতা সিবি জামান তাঁর জীবদ্দশায় দুঃখ করে বলেছিলেন, এখন সাহিত্যই কেউ পড়ে না তাই সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণ কীভাবে হবে। এসব ছবির প্রতি মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আকর্ষণ বেশি ছিল বলে তাঁরা পরিবার নিয়ে বারবার সিনেমা হলে যেতেন এবং ছবিটি হিট হতো।
শিরোনাম
- চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট
- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
- দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম
- মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম
- নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
- তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
- অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
- দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
- ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের
- কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
- বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
- মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
- আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
- এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
- গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
- যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
খান আতার নাম শুনেই রাজি হয়ে গেলেন রাজ্জাক
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর