ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে কয়েক ডজন সামরিক চেকপোস্ট বসানো হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন থকে জানা গেছে। এমনকি শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিদেশি সাংবাদিকদেরও।
স্থানীয় সম্প্রদায়ের নেতা কাতিউস্কা ক্যামারগো জানিয়েছেন, কারাকাসের পেটারে শহরের রাস্তায়, ‘বন্দুকধারী ব্যক্তিরা টহল দিচ্ছে, মানুষের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও পরীক্ষা করছে তারা।’
এদিকে, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ইউনিয়ন জানিয়েছে, সোমবার সকালে ১৪ জন সাংবাদিককে আটক করা হয়েছে, যদিও তাদের পরে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার ভোরে ফিল্মি স্টাইলে সামরিক অভিযান চালিয়ে কারাকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে এনেছে মার্কিন বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ