ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আসছে মার্কিন বিমানবাহী রণতরী। ভেনেজুয়েলাকে চাপে রাখার জন্য প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে নিয়ে গিয়েছিল মার্কিন সরকার। এ কারণে মধ্যপ্রাচ্যে কোনও রণতরী ছিল না।
মার্কিন সংবাদমাধ্যম নিউজন্যাশন জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এটির স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত অক্টোবরে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যেতে নির্দেশ দেওয়া হয় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে। ফলে ইরানে হামলা চালানোর জন্য এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে কোনও রণতরী ও স্ট্রাইক গ্রুপ নেই। এছাড়া ইউরোপেও দেশটির কোনও বিমানবাহী রণতরী নেই। সূত্র: নিউজ ন্যাশন, সাউথ চায়না মর্নিং পোস্ট, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ