আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম শুরু হয় ১৯৯৮ সালে। টুর্নামেন্টের প্রথম আসরটি বসেছিল বাংলাদেশে (তখন এর নাম ছিল ‘আইসিসি নক-আউট ট্রফি’)। ২০০২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসর থেকে এর নাম পরিবর্তন করে ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি’ রাখা হয়। প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা।