গত এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সাবেক অধিনায়ক তামিম ইকবাল সভাপতি হয়ে ৭ এপ্রিল ১১ সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্ব নেয় বিসিবির। তারা দায়িত্ব নিয়েছেন মূলত ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে। দায়িত্ব গ্রহণ করে জুনের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়ে মিডিয়াকে জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম। গতকাল অ্যাডহক কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। বৈঠকে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল-এই তিন বিভাগের আঞ্চলিক ক্রিকেট সংস্থার আগের অ্যাডহক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে। গতকাল থেকেই বিলুপ্তির সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিসিবির আগের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সময়কালীন পরিচালনা পর্ষদ এই কমিটিগুলো দিয়েছিল। গতকালের গুরুত্বপূর্ণ সভায় নির্বাচন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সভায় নির্বাচনের নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করেনি। বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব সহসাই নির্বাচনের প্রথম পদক্ষেপ হিসেবে একটি নোটিস জারি করা হবে। বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে ওই নোটিসে। বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয় তিন ক্যাটাগরিতে। ক্যাটাগরি-১-এ ১০ পরিচালক নির্বাচিত হন বিভাগ ও জেলা কাউন্সিলরদের ভোটে। তবে বিভিন্ন বিভাগের পরিচালক নির্বাচিত করে উক্ত বিভাগের ও জেলার কাউন্সিলররা। ক্যাটাগরি-২-এ ১২ পরিচালক নির্বাচিত করে ঢাকার প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ৭৬ ক্লাব। ক্যাটাগরি-৩-এ এক পরিচালক নির্বাচিত হন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার কাউন্সিলরদের ভোটে। দুই পরিচালক এনএসসি নিয়োগপ্রাপ্ত। গতকালের সভায় বিসিবির নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে অ্যাডহক কমিটি। নির্বাচন কমিশনের সদস্যদের একজন এনএসসির প্রতিনিধি এবং বাকি দুজন প্রতিনিধি মনোনয়ন দেবে বিসিবি।
শিরোনাম
- বরিশালজুড়ে ক্লিনিকে বিশেষ নজরদারির ঘোষণা অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের
- করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
- আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
- ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
- ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
- মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
- বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর: অর্থমন্ত্রী
- মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
- হরমুজে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ: ইউকেএমটিও
- হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্যের প্রশংসা করেছেন বিরোধীদলের এমপিরাও
- মানবতাবিরোধী অপরাধ : হাবিবসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে রায় আগামীকাল
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- দুই প্রকল্পে বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
- ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু
- সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- সারাদেশ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামীকাল
- কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু
- নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
ভেঙে দিল বিভাগীয় ক্রিকেট সংস্থা
তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
২২ মিনিট আগে | মন্ত্রীকথন
মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখতে কিশোর-কিশোরীদের মাঝে ফুটবল বিতরণ বসুন্ধরা শুভসংঘের
৫০ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ
সবুজের স্বপ্ন বুনতে রাজশাহী কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
৫৬ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম