বাঙালির প্রিয় উৎসব বাংলা নববর্ষ। এই উৎসবে কয়েকটি খাবারের রেসিপি দিয়েছেন এই রন্ধনশিল্পী-
ভাপে সর্ষে ইলিশ
উপকরণ : ইলিশ মাছ, ৪ টুকরা। হলুদ গুঁড়া ১ চা-চামচ। লবণ স্বাদমতো। সরিষার তেল পরিমাণমতো। সরিষাবাটা ১ টেবিল চামচ। পোস্তাবাটা ১ টেবিল চামচ। কাঁচা মরিচ ফালি করা ৮-১০টি। পিঁয়াজবাটা আধা কাপ।
প্রণালি : মাছের টুকরোগুলো ধুয়ে একে একে সব উপকরণ, তেল ও লবণ দিয়ে মাছ মেখে একটি বাটিতে খানিকটা তেল দিয়ে মাছগুলো বসান। এর ওপরে ফালি করা কাঁচা মরিচ ছড়িয়ে বাটির মুখ বন্ধ করুন। এখন প্রেসারকুকারে এক কাপ পানি দিয়ে মুখবন্ধ বাটিটি বসিয়ে দিন। প্রেসারকুকারে চারটা সিটি দিলে নামিয়ে বন্ধ অবস্থাতেই ৩০ মিনিট রাখুন।

সবজি পাকোড়া
উপকরণ : কর্নফাওয়ার ২ টেবিল চামচ। গাজরকুচি আধা কাপ। মটরশুঁটি ১ কাপ। মাশরুমকুচি আধা কাপ। পিঁয়াজকুচি আধা কাপ। কাঁচা মরিচ কুচি ২ চা চামচ। ক্যাপসিকাম কুচি আধা কাপ। ধনেপাতা কুচি ২ টেবিল চামচ। ডিম ১টি। সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ। ময়দা ২ টেবিল চামচ। লবণ স্বাদমতো। তেল পরিমাণমতো।
প্রণালি :গাজরকুচি আধা সেদ্ধ করে নিন। একটি পাত্রে ডিম ফেটে নিন। সব উপকরণ ফেটানো ডিমের সঙ্গে মাখিয়ে গরম ডুবো তেলে ছোট ছোট করে পাকোড়া ভেজে নিতে হবে। চাটনি দিয়ে পরিবেশন করুন।