নখের সৌন্দর্য এখন আর কেবল নেইল পলিশের রঙে আবদ্ধ নেই; বরং তা পৌঁছে গেছে শিল্পের পর্যায়ে। এখন ফ্যাশনেবল নারীদের কাছে ‘নেইল এক্সটেনশন’ কেবল বিউটি ট্রেন্ড নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাধ্যম। এটি এমন পদ্ধতি যেখানে প্রকৃত নখের ওপর বিভিন্ন কৃত্রিম উপাদান ব্যবহার করে দৈর্ঘ্য ও আকার বাড়ানো হয়। যা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি টেকসই।
১. অ্যাক্রিলিক নেইল : যাঁরা দীর্ঘ সময় নখের সাজ অটুট রাখতে চান, তাঁদের জন্য অ্যাক্রিলিক সেরা। এটি পাউডার ও লিকুইডের মিশ্রণে তৈরি একটি শক্তিশালী স্তর, যা শুকিয়ে গেলে নখের সঙ্গে মিশে বেশ শক্ত হয়ে যায়।
২. প্রাকৃতিক ও স্বচ্ছ আভা : যাঁরা চান তাঁদের এক্সটেনশন করা নখগুলো একদম স্বাভাবিক বা ন্যাচারাল দেখাবে, তাঁরা জেল নেইল বেছে নিতে পারেন। এতে বিশেষ জেল ব্যবহারের পর তা ইউভি লাইটের নিচে রেখে শক্ত করা হয়। এটি নখের ভঙ্গুরতা রোধে সহায়ক।
৩. ডিপ পাউডার নেইল : নেইল পলিশের বদলে এতে বিশেষ পাউডার ব্যবহার করা হয়। এটি যেমন টেকসই, তেমনি নখের প্রাকৃতিক রূপ ধরে রাখতেও কার্যকর।