সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে এসে আটক হয়েছে এক রোহিঙ্গা যুবক। রবিবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরের কুমারগাঁও তেমুখী পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক শহিদুল আমিন (২০) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ এর মৃত নুরুল বশরের ছেলে।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, জিজ্ঞাসাবাদে শহিদুল আমিন জানিয়েছে- দুই বন্ধুর সাথে সে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে এসেছিল। মাজার জিয়ারত শেষে বন্ধুরা চলে গেলেও থেকে যায় শহিদুল। শহিদুলের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এবং সিলেটে অবস্থানের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি শামসুল হাবিব।
বিডি প্রতিদিন/এএম