রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজার মনিটরিং এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ লুৎফর রহমান, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুস শহীদ।
আরও বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ পুরানবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, নতুনবাজার বণিক সমিতির সভাপতি মঈনুল ইসলাম এবং শ্রমিক নেতা এবাদুল খান।
সভায় রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখা, নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা, মার্কেট ও শপিংমলে নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিরসনের বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ