সিলেট নগরীর শাহজালাল ব্রিজে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সমর নাথ (২৩) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহত সমর নাথ (২৩) জৈন্তাপুর উপজেলার ভিত্রিকেল গ্রামের বীরেন্দ্র নাথের ছেলে। তিনি সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের আরআরএফ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে কাজ থেকে ফেরার পথে শাহজালাল ব্রিজ থেকে নামার সময় তিনি একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সমর নাথের মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মাঈনুল জাকির।
বিডি-প্রতিদিন/এমই