শিরোনাম
প্রকাশ: ০৮:২৪, মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ওপরে মেট্রো, নিচে হাঁটুপানি

ড্রেন আছে, তবে পানি যাওয়ার পথ নেই
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ওপরে মেট্রো, নিচে হাঁটুপানি

রাজধানীতে এখন আর টানা বর্ষণের প্রয়োজন হয় না। এক-দেড় ঘণ্টার ভারি বৃষ্টিই যথেষ্ট। মুহূর্তেই সড়ক ডুবে যায়, অলিগলি হয়ে ওঠে খাল, থেমে যায় যান চলাচল। অফিসফেরত মানুষ জুতা হাতে হাঁটেন হাঁটুসমান পানি মাড়িয়ে।

কোথাও রিকশা বিকল হয়ে দাঁড়িয়ে থাকে, কোথাও বাসের চাকা অর্ধেক ডুবে যায় পানিতে। জলাবদ্ধতার এই দুর্ভোগ এখন রাজধানীবাসীর নিত্যসঙ্গী।

সোমবার দুপুরের বৃষ্টির পর রাজধানীর ভাটারা, নূরেরচালা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, লালমাটিয়া, উত্তরা, বনশ্রীসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। অনেক এলাকায় বৃষ্টি থেমে যাওয়ার ঘণ্টার পর ঘণ্টা পরও পানি নামেনি। কোথাও কোথাও ভবনের নিচতলায় পানি ঢোকার উপক্রম হয়েছে।

ভাটারা-নূরেরচালায় বৃষ্টি মানেই পানিবন্দি জীবন : ভাটারা এলাকার সোলমাইদ, নূরেরচালাসহ বিভিন্ন অলিগলিতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বিশেষ করে সোলমাইদ মমতাজ বাজার থেকে খন্দকার বাড়ির মোড় পর্যন্ত সড়ক এবং আশপাশের গলিগুলোতে পানি জমে চলাচল কঠিন হয়ে পড়ে।

সোমবার দুপুরের বৃষ্টির পর সোলমাইদ এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের বড় অংশ পানিতে তলিয়ে গেছে।

ফরাজিটোলার বাসিন্দা সৌরভ হোসাইনের সঙ্গে কথা হয় হাবিবুর রহমান ঢালী মসজিদের সামনে। তিনি বলেন, ‘সারা বছর ড্রেনের কাজ চললেও বৃষ্টি হলে পানির মধ্যে হাঁটতে হয়। ছাপড়া মসজিদের দিকে গেলে ভেতরের রাস্তাগুলোতে কোমরপানি হয়ে যায়।’

সোলমাইদ সড়কের ব্যবসায়ী আহসান হাবীব বলেন, ‘বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের ময়লা পানি মিশে সড়কে হাঁটার মতো পরিবেশ থাকে না। সকালে বৃষ্টি হলে দুপুর পর্যন্ত পানি থাকে। বিকেলে বৃষ্টি হলে সেদিনের ব্যবসা শেষ।’

নিচু এলাকা হওয়ায় নূরেরচালায় প্রতি বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। নূরেরচালা বাজার থেকে বোটঘাট পর্যন্ত সড়ক এবং ভেতরের অলিগলি প্রায়ই পানিতে তলিয়ে যায়। মাঝারি বৃষ্টিতেই যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়।

নূরেরচালা বাজারের ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘একবার পানি জমলে সরতে অনেক সময় লাগে। তখন পুরো এলাকার স্বাভাবিক জীবন থেমে যায়।’

মিরপুরে সড়ক যেন ছোট নদী : সোমবার দুপুর আড়াইটার দিকে কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১ এবং আশপাশের এলাকায় গিয়ে দেখা যায়, প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই থইথই পানি। দুই ঘণ্টার কম সময়ের বৃষ্টিতে নগরজীবন কার্যত অচল হয়ে পড়ে।

কাজীপাড়ার বাসিন্দা আবু ইউসুফ বলেন, ‘এখানে এখন বৃষ্টি মানেই আতঙ্ক। এক ঘণ্টা বৃষ্টি হলে পুরো দিন দুর্ভোগ পোহাতে হয়। পানি নামতে নামতে রাত হয়ে যায়। ড্রেন আছে, কিন্তু পানি যাওয়ার পথ নেই। ওপরে মেট্রো রেলের এত সুন্দর স্থাপনা, আর নিচে জলাবদ্ধতা।’

টেকনিক্যাল মোড় থেকে বাঙলা কলেজ, পাইকপাড়া, সরকারি স্টাফ কোয়ার্টার হয়ে মিরপুর-১০ পর্যন্ত সড়কের দুই পাশেই পানি জমে ছিল। কোথাও ফুটপাতও ডুবে যায়। বাস থেকে নামা যাত্রীদের হাঁটুপানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

বেসরকারি চাকরিজীবী সাজু বিশ্বাস বলেন, ‘বাস থেকে নামতে হলে হাঁটুপানিতে ভেজা ছাড়া উপায় নেই। দীর্ঘদিন ধরে এই অবস্থা দেখে আসতেছি, কিন্তু কোনো পরিবর্তন নেই।’

মিরপুর-১০ গোলচত্বরে পথচারী আশিকুর রহমান বলেন, ‘জলাবদ্ধতা কতটা ভয়াবহ, সেটা বোঝা যায় যখন ফুটপাতও ডুবে যায়। কিন্তু সমাধানে সিটি করপোরেশনের কোনো তৎপরতা দেখি না।’

ধানমণ্ডি-লালমাটিয়ায় হাঁটুপানি : ধানমণ্ডি, সোবহানবাগ, রাজাবাজার ও লালমাটিয়া এলাকাতেও ভারি বৃষ্টির পর হাঁটুপানি জমে থাকতে দেখা গেছে। নিউমার্কেট থেকে আসাদগেট পর্যন্ত মিরপুর রোড এবং পান্থপথ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ঘণ্টাখানেকের বৃষ্টিতে আট লেনের মিরপুর রোড ছোট খালের মতো হয়ে যায়। অনেক বাসের পাদানিতেও পানি উঠে যায়।

বিকাশ পরিবহনের যাত্রী সাজ্জাদ হোসেন বলেন, ‘১৫ বছর ধরে এই রাস্তায় চলাচল করছি। প্রতি বর্ষায় একই অবস্থা দেখি। এত বছরেও সমস্যার সমাধান হলো না।’

মোহাম্মদপুরের লালমাটিয়া জি-ব্লকের জাকির হোসেন রোডে আগের দিনের বৃষ্টির পানি জমে থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় সামান্য বৃষ্টিতেই ই, এফ ও জি-ব্লকে পানি জমে যায়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। ড্রেনেজ সিস্টেম খুব একটা ভালো না।’

নতুন হাউজিং, কিন্তু নেই ড্রেনেজ ব্যবস্থা : মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন নতুন আবাসিক এলাকাগুলোতেও দেখা গেছে একই সংকট। চন্দ্রিমা হাউজিং, বসিলা সিটি হাউজিং, ওয়েস্ট ধানমণ্ডি হাউজিং ও মেট্রো হাউজিং এলাকায় বৃষ্টি হলেই কাদাপানি জমে চলাচল কঠিন হয়ে পড়ে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘পাঁচ বছরের বেশি সময় ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছি। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ঠিক হয়নি। বৃষ্টি হলেই রাস্তার গর্তে পানি জমে।’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্পিতা অমি বলেন, ‘বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় ভরে যায়। পাকা রাস্তা নেই, ড্রেনেজ সিস্টেমও নেই।’

কাদেরাবাদ হাউজিংয়ের মুদি দোকানি শাহদাত হোসেন বলেন, ‘চার-পাঁচ মাস আগে রাস্তা কেটেছে সিটি করপোরেশন। এখনো কাজ শেষ হয়নি। বৃষ্টি হলে পুরো এলাকা পানিতে ডুবে যায়।’

অল্প বৃষ্টিতেই ডোবে উত্তরা :

৩, ৫, ৯, ১৩ ও ১৭ নম্বর সেক্টর ঘুরে দেখা যায়, অধিকাংশ ড্রেনের ঢাকনা নেই। কোথাও ড্রেন ভেঙে গেছে, কোথাও ময়লা জমে পানি চলাচল বন্ধ। এর মধ্যে ৩ নম্বর সেক্টরের ৪, ৫, ৬, ৯ ও ১৩ নম্বর সড়কের ড্রেনগুলো একেবারেই ভেঙে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি ঠিকমতো  প্রবাহিত হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ময়লা-আবর্জনা ড্রেনে ফেলা হলেও তা পরিষ্কারে কার্যকর উদ্যোগ নেই। ফলে সামান্য বৃষ্টিতেই পানি উপচে রাস্তায় উঠে আসে।

নগর বিশেষজ্ঞ অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, ‘বারবার পরিচ্ছন্নতা অভিযান চালানো হলেও ঢাকার খাল, নালা ও পয়োনিষ্কাশন লাইনগুলো বর্জ্যে আটকে থাকছে। প্রকল্প ও বিনিয়োগের কথা বলা হচ্ছে, কিন্তু এলাকাভিত্তিক মূল্যায়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব রয়ে গেছে।’

তিনি বলেন, দুই সিটি করপোরেশনের পৃথক ব্যবস্থাপনার বদলে সমন্বিত পয়োনিষ্কাশন মহাপরিকল্পনা জরুরি। পাশাপাশি ড্রন ও নর্দমায় বর্জ্য ফেলা বন্ধে জনসচেতনতা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণও বাড়াতে হবে।

সৌজন্যে : কালের কণ্ঠ

এই বিভাগের আরও খবর
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : আমানউল্লাহ আমান
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : আমানউল্লাহ আমান
কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু
কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
মশক নিধন ও বর্জ্যমুক্ত সিটি কর্পোরেশন হবে বগুড়া
মশক নিধন ও বর্জ্যমুক্ত সিটি কর্পোরেশন হবে বগুড়া
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
গুলশান সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ফল বিতরণ
গুলশান সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ফল বিতরণ
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
‘নতুন কর আবাসন ব্যবসার পথ বন্ধ করে দিবে’
‘নতুন কর আবাসন ব্যবসার পথ বন্ধ করে দিবে’
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩
বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
সর্বশেষ খবর
সিরাজগঞ্জে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
সিরাজগঞ্জে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

৪০ সেকেন্ড আগে | দেশগ্রাম

প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্যের প্রশংসা করেছেন বিরোধীদলের এমপিরাও
প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্যের প্রশংসা করেছেন বিরোধীদলের এমপিরাও

১ মিনিট আগে | জাতীয়

সিলেটসহ উত্তরাঞ্চলের সাত জেলায় স্বল্পমেয়াদি বন্যার আভাস
সিলেটসহ উত্তরাঞ্চলের সাত জেলায় স্বল্পমেয়াদি বন্যার আভাস

৪ মিনিট আগে | জাতীয়

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ঘানা-ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ঘানা-ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত

৫ মিনিট আগে | মাঠে ময়দানে

ধর্ষণ মামলায় আদালতে আপিল আশরাফ হাকিমির
ধর্ষণ মামলায় আদালতে আপিল আশরাফ হাকিমির

৭ মিনিট আগে | মাঠে ময়দানে

রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সামাদ
রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সামাদ

৮ মিনিট আগে | দেশগ্রাম

নিজের ছবিযুক্ত বিশেষ পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
নিজের ছবিযুক্ত বিশেষ পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সাংবাদিক হুমায়ুন কবীর বালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সাংবাদিক হুমায়ুন কবীর বালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

১০ মিনিট আগে | দেশগ্রাম

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

২২ মিনিট আগে | নগর জীবন

রোনালদো ও ভিতিনিয়াকে নিয়ে সতর্ক কলম্বিয়া কোচ
রোনালদো ও ভিতিনিয়াকে নিয়ে সতর্ক কলম্বিয়া কোচ

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

মানবতাবিরোধী অপরাধ : হাবিবসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে রায় আগামীকাল
মানবতাবিরোধী অপরাধ : হাবিবসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে রায় আগামীকাল

২৬ মিনিট আগে | জাতীয়

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

২৮ মিনিট আগে | জাতীয়

কুষ্টিয়ায় নদীতে ভাসছিল যুবকের মরদেহ
কুষ্টিয়ায় নদীতে ভাসছিল যুবকের মরদেহ

২৮ মিনিট আগে | দেশগ্রাম

দুই প্রকল্পে বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
দুই প্রকল্পে বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

২৯ মিনিট আগে | অর্থনীতি

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু

৩০ মিনিট আগে | হেলথ কর্নার

নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

৩২ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপে জার্মানির দ্রুত বিদায় দেখছেন ক্রুস
বিশ্বকাপে জার্মানির দ্রুত বিদায় দেখছেন ক্রুস

৩৪ মিনিট আগে | মাঠে ময়দানে

সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৩৫ মিনিট আগে | মন্ত্রীকথন

হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে ক্রুড তেলবাহী জাহাজ ‌‘নর্ডিক পোলক্স’
হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে ক্রুড তেলবাহী জাহাজ ‌‘নর্ডিক পোলক্স’

৩৮ মিনিট আগে | অর্থনীতি

উদ্বোধনের পরও চালু হয়নি ১২ কোটি টাকার ট্রমা সেন্টার, মাদকসেবীদের আশ্রয়স্থল
উদ্বোধনের পরও চালু হয়নি ১২ কোটি টাকার ট্রমা সেন্টার, মাদকসেবীদের আশ্রয়স্থল

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে : ইরান কোচ
আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে : ইরান কোচ

৪০ মিনিট আগে | মাঠে ময়দানে

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : আমানউল্লাহ আমান
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : আমানউল্লাহ আমান

৪১ মিনিট আগে | নগর জীবন

বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান
বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

সারাদেশ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামীকাল
সারাদেশ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

৪৪ মিনিট আগে | জাতীয়

কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু
কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

৪৭ মিনিট আগে | নগর জীবন

কুড়িগ্রামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুড়িগ্রামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

গ্রাম-শহরের প্রতিবন্ধী শিশুরা আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
গ্রাম-শহরের প্রতিবন্ধী শিশুরা আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫১ মিনিট আগে | মন্ত্রীকথন

‘অসম্ভব বলে কিছু নেই’,বিশ্বকাপে রূপকথার গল্প লিখছে কেপ ভার্দে
‘অসম্ভব বলে কিছু নেই’,বিশ্বকাপে রূপকথার গল্প লিখছে কেপ ভার্দে

৫২ মিনিট আগে | মাঠে ময়দানে

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

৫৬ মিনিট আগে | জাতীয়

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

৫৭ মিনিট আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

৭ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

৬ ঘণ্টা আগে | জাতীয়

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা
পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

২০ ঘণ্টা আগে | নগর জীবন

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা
তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

২০ ঘণ্টা আগে | জাতীয়

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক