দিনাজপুরের বোচাগঞ্জে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। গতকাল দুপুরে চালানো এ অভিযানে সহযোগিতা করেন দিনাজপুরের র্যাব-১৩-এর সদস্যরা। অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তার সহকারী পরিচালক বোরহান উদ্দিন। জানা যায়, উপজেলার মিলরোডের মেসার্স সাহা অ্যান্ড সন্স নামের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করায় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে রেলঘুন্টি এলাকার মেসার্স মজুমদার ট্রেডার্স ও ফাহিম স্টোরের মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।