নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস চুরির অভিযোগে প্যাটার্ন ফিনিশিং নামের এক ডাইং কারখানায় অভিযান চালিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
রবিবার (২৬ এপ্রিল) সকালে রেললাইন বটতলা এলাকায় তিতাসের জেলা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মঞ্জুর আজিজ মোহনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মিটারে বিশেষ চুম্বক স্থাপন করে টেম্পারিংয়ের মাধ্যমে ঘণ্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শেষে প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া নীতিমালা অনুযায়ী ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা নির্ধারণ করা হবে।
এ সময় অভিযানে ফতুল্লা জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, জরুরী ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরকে