গোপালগঞ্জ-১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে কাশিয়ানী-মুকসুদপুরের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায়, অর্থনীতিকে সমৃদ্ধ করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পরিকল্পনা করে কাজ করবো।
বৃহস্পতিবার বিকালে তিনি মুকসুদপুরের রাঘদি ইউনিয়ন থেকে শুরু করে গোহালা বাজার, পাইকদিয়া বাজার, বনগ্রাম বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে এসব কথা বলেন। সেলিমুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তাদের অবৈধ ক্ষমতা পুনরুদ্ধারের অংশ হিসেবে জনগণের বিরুদ্ধে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। অথচ জনগণই প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে লকডাউন করে রেখেছে।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য অদ্ভুত প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং সন্ত্রাসী পন্থা অবলম্বন করে জনগণের ওপর চোরাগোপ্তা আক্রমণ চালাচ্ছে। এর নমুনা গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে। নির্বাচন বিলম্বিত হওয়ায় ওৎ পেতে থাকা স্বৈরাচার উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে।
তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন। গোপালগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে দেশনেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত শক্তিশালী হবে, এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ মুকসুদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল
শিরোনাম
- মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম
- নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
- তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
- অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
- দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
- ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের
- কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
- বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
- মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
- আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
- এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
- গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
- যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
- পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া
- চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
জনগণই আওয়ামী লীগকে লকডাউন করেছে : সেলিমুজ্জামান
গোপালগঞ্জ প্রতিনিধি
অনলাইন ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
৩৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ
স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?
২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম