বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে বগুড়ায় পথসভা, গণসংযোগ ও মিছিল হয়েছে। শুক্রবার বিকালে বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পালশা, চারমাথা, গোদারপাড়া এলাকায় এসব কর্মসূচি পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার।
শহর যুবদলের সাবেক সভাপতি, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা, মাসুদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন সিপার আল বখতিয়ার। তিনি বলেন, তারেক রহমান সদর আসনে নির্বাচন করবেন। এ জন্য বগুড়াবাসী খুশি। গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে দেশে প্রকৃত নির্বাচন হয়নি, সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। খুব দ্রুত সময়ের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন এবং বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। বগুড়ার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে তাকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ জানান।
সিপার আল বখতিয়ার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবার দোয়া চান।
পথসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রুবেল, শান্ত, জিতু, সুলতান, রানা, রাজ্জাক, মমি, রুহুল মান্নান, আকরাম আল আমিন, সিদ্দিক, খোরশেদ, জেমস, আওয়াল, কনক, নাহিদ, তানভির, রাজিব, মোমিন, শফিউল ইসলাম, রেজাউল, রবি, সুমন, পিয়াল, মুস্তাকিম, রাকিব, মমিন, দুদুল, রিকো, মিজানুর রহমান, সেলিম, শহিদ, ফরহাদ, রাসেল, মন্টু, জুয়েল, রাহাত, রাশু, শফিক, নিরব, মেহেদী, সৌরভ, মশিউর রহমান, শামীম, প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক