সৌদি আরবের রাজধানী রিয়াদে গত রবিবার হারার কোকোপাম হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল আওয়ামী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল। রিয়াদ আওয়ামী পরিষদের ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক গাজী সাঈদের সভাপতিত্বে এবং রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের দ্বিতীয় সচিব শফিকুর রহমান।
বিশেষ অতিথিদের মধ্যে মঞ্চে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদের ম্যানেজার হেলাল উদ্দীন,রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের সহ-সভাপতি আবুল কাশেম, মোল্লা মোহাম্মদ ইসহাক,সাংঠনিক সম্পাদক আমিনুর রহমান,কৃষিবিদ শামিম আবেদিন,বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলএন্ড কলেজ(বাংলা শাখা)পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. জাকিউল হাসান,ইংরেজী শাখা পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,আওয়ামী লীগ নেতা কাজী সেলিম রেজা,বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলী নূর, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডা. কাজী মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম,রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ইন্জিনিয়ার নুরুল ইসলাম বলেন, জীবনের গুণাহ মাফ করা, দান-সদকা করা,ইবাদত-বন্দেগি করা, পরিবারের সদস্যসহ মুসলমানদের প্রতি আপনার দায়িত্ব আদায় করার মাস পবিত্র মাহে রমজান। ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া ও বিপুল সংখ্যক রিয়াদ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৭ জুলাই, ২০১৫/ রশিদা