মূল স্কোয়াডের ১০-১২ ক্রিকেটার আসেননি। টম ল্যাথামের নেতৃত্বে অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড। ট্রান্স তাসমান সাগরপাড়ের দেশটিকে ভাঙচোরা দল বলা যায়। সেই দুর্বল শক্তির দল নিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ২৬ রানে জিতে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ। যদি ম্যাচটি জিতে যায় নিউজিল্যান্ড, তাহলে ‘আন্ডারডগ’ হিসেবে সিরিজ জিতবে। মিরপুরের ধীরগতির উইকেটে মানিয়ে নিয়ে সফরকারীরা দাপুটে ক্রিকেট খেলেছে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। প্রথম ওয়ানডেতে হেনরি নিকোলস, ডিন ফক্সক্রফট হাফ সেঞ্চুরি করেছেন। দুর্দান্ত বোলিং করেছেন পেসার নাথান স্মিথ ও স্লো মিডিয়াম পেসার ব্লেয়ার টিকনার। খর্ব শক্তির দল নিয়ে সফর করলেও দলটির পেশাদারত্ব নিয়ে প্রশ্ন নেই। দলটির সব ক্রিকেটারই জানেন, নিজেদের সেরাটা দিয়ে টিকে থাকতে হবে। প্রথম ওয়ানডে জিতে ল্যাথাম বাহিনী এখন আত্মবিশ্বাসী। দলের সুইং বোলার নাথান স্মিথ জানান, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় অনেক বড় প্রাপ্তি হবে, ‘সিরিজ জিততে পারাটা হবে বিশাল ব্যাপার। বাংলাদেশ সত্যিই শক্তিশালী দল খেলিয়েছে। আপনারা জানেন, নিউজিল্যান্ডে আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে গর্ববোধ করি। এই মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেটে শক্তির গভীরতা অনেক। তাই পূর্ণ শক্তির দল নিয়ে খেলার সময় যারা থাকে না, তাদের নিয়ে এসে এ কন্ডিশনের সঙ্গে পরিচিত করানো এবং সে অভিজ্ঞতা অর্জন করে ভালো ফল ও সাফল্য এনে দেওয়াটা দলের গভীরতা বাড়ায়। এ ছাড়া সামনে এগিয়ে যাওয়ার বিষয়েও গভীরতা বাড়ায়।’ র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড দুইয়ে এবং বাংলাদেশ নয়ে। পরিসংখ্যানেও এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা। ৪৭ ম্যাচে নিউজিল্যান্ডের জয় ৩৫ এবং বাংলাদেশের ১১টি। এক ম্যাচে ফল হয়নি। বাংলাদেশে এখন বৈশাখ মাস। প্রচণ্ড গরম। তাপমাত্রা ৩২-২৪ ডিগ্রি সেলসিয়াস থাকে। এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খেলাটা কঠিন। এমন কন্ডিশনে সিরিজ জিততে পারাটা বিশাল প্রাপ্তি বলেন স্মিথ, ‘নিউজিল্যান্ডের ক্রিকেটারদের এমন কন্ডিশনে আমরা খেলতে চাই।’
শিরোনাম
- লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত
- ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
- চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট
- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
- দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম
- মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম
- নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
- তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
- অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
- দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
- ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের
- কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
- বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
- মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
- আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
- এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
- গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
সিরিজ জয়ের স্বপ্নে নিউজিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন