উপকরণ :
২৫০ গ্রাম মলা মাছ, ১টা বড় বেগুন, ১টি ছোট আলু (যদি চান), ১/২ মাঝারি কাঁচা আম, ১ কাপ কাটা পিঁয়াজ, দেড় চা চামচ রসুন (মিহি করে কাটা), ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচের গুঁড়া, ৪-৫টি চেরা কাঁচা মরিচ, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি, লবণ স্বাদমতো, ৩ টেবিল চামচ তেল।
প্রণালি :
মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। বেগুন, আলু ও কাঁচা আম লম্বা করে কেটে রাখুন। তেলে পিঁয়াজ কুচি ভেজে মরিচ গুঁড়ো, হলুদ, রসুন, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।
এরপর আলু ও বেগুন দিয়ে কিছুক্ষণ রান্না করুন। তারপর মাছ, আম, কাঁচা মরিচ ও পানি যোগ করে ঢেকে দিন। সব উপকরণ সেদ্ধ ও পানি শুকিয়ে এলে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
সরষে ঢ্যাঁড়শ
উপকরণ :
৫০০ গ্রাম ঢ্যাঁড়শ, ১.৫ টেবিল চামচ কালো সরষে, ১ টেবিল চামচ হলুদ সরষে, ২-৩ চামচ সরিষার তেল, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ কালোজিরা, প্রয়োজন মতো লবণ, ৩-৪ টেবিল চামচ পানি, ৪টি কাঁচা মরিচ।
প্রণালি :
প্রথমেই ঢ্যাঁড়শ টুকরো করে কেটে সরষে, কাঁচা মরিচ, সরিষার তেল, লবণ ও হলুদ দিয়ে পেস্ট তৈরি করে কিছুক্ষণ (অন্তত ১৫ মিনিট) মেরিনেট করুন। এরপর তেলে কালোজিরা ফোঁড়ন দিয়ে ঢ্যাঁড়শ নরম হওয়া পর্যন্ত ভাজুন। পরবর্তীতে সরষে পেস্ট ও সামান্য পানি মিশিয়ে ভালোভাবে রান্না করুন। আর সবশেষে সামান্য একটু সরিষার তেল ছড়িয়ে ঢেকে আরও কয়েক মিনিট রান্না করে নিন এবং গরম গরম পরিবেশন করুন।