মেহেরপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা জোরদারকরণে ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন ) বিকেলে শহরের একটি স্থানীয় পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম বকুল।
সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. ইয়াদুল মোমিন, মো. নাসের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফিরোজা আহমেদ, শুকুর আলী, আক্তারুজ্জামান হীরা, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম ও আসাদুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক মুনতাসির মাহমুদ, দফতর সম্পাদক রাফি হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকিব হাসান রুদ্র, অর্থ সম্পাদক সানোয়ার হোসেন, কর্ম ও পরিকল্পনা সম্পাদক আহমেদ হোসাইন, নারী বিষয়ক সম্পাদক মৌসুমী খাতুন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজরা জামী বৃষ্টি, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলফিও তীর্থ বালা, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াসির ইউসুফ ইমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রোকনসহ কার্যনির্বাহী সদস্য অনিক ইসলাম, মোস্তফা জাবাল, উম্মে মুবাশ্বারা ইসলাম মুনিয়া ও সাকিব শেখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রফিকুল আলম বকুল বলেন, বসুন্ধরা শুভসংঘ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সমাজের অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক সচেতনতার পাশাপাশি সংগঠনটি দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ঈদের সময় অসচ্ছল মানুষকে ঈদ সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণ, বজ্রপাত নিরসনে তালবীজ লাগানো, মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা শোনা, পাঠচক্রের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ তৈরি, নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ কর্মসূচির মতো নানামুখী সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
তিনি সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা জোরদারকরনে শুভসংঘের সদস্যদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সামাজিক সম্প্রীতি রক্ষায় শুভসংঘের সদস্যদের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আহমেদ বলেন, আমরা যারা নুতনভাবে শুভসংঘের সঙ্গে যুক্ত হয়েছি, তারা প্রত্যেকেই এই সংগঠনের কাজের পরিধি বৃদ্ধি করার জন্য কাজ করবো। সবাইকে ঐক্যবদ্ধভাবে মেহেরপুর জেলায় শুভসংঘের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করা হবে।
সংগঠনের সহ-সভাপতি আক্তারুজ্জামান হীরা বলেন, আমরা মেহেরপুর জেলায় বসুন্ধরা শুভসংঘের কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যাতে সব ভালো কাজের সঙ্গে শুভসংঘ সদস্যরা থাকবেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে শুভসংঘের ব্যাপারে কাজ করার আহ্বান জানাই।
বিডি-প্রতিদিন/এমএল