ফেনী সদরের তেমুহনী বাজার এলাকার মৌলভী আবদুস সোবহান হিফযুল কুরআন এতিমখানায় এতিম শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ ফেনী সদর কমিটি।
শনিবার (২০ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে ফল তুলে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে নিয়ে ফল খাওয়ার আনন্দ ভাগ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।
বসুন্ধরা শুভসংঘ ফেনী সদর উপজেলা শাখার সভাপতি মো. শারিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘ ফেনী জেলা কমিটির সভাপতি জসিম ফরায়েজী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সদর কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিব জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আশফাক হোসাইন, কোষাধ্যক্ষ মেজবাহ উদ্দিন রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিন উদ্দিন এবং সোনাগাজী উপজেলা কমিটির ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মিজানুর রহমান ও বিশিষ্ট সমাজসেবক জাফর মিয়াজী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এতিম শিশুদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সব সময় সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এমএল