সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় ৫১ জনকে গ্রেফতার করেছে।
শনিবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় এদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার এডিসি মনজুরুল আলম।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় নিয়মিত মামলায় ৬ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, মেট্রো অধ্যাদেশে ২৯ জন, মাদকসেবী ৫ জন, সন্দেহভাজন ৫ জন ও আইনভঙ্গকারী ৪ জন হকারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মনজুরুল আলম।
বিডি প্রতিদিন/এএম