দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে সমুদ্রের নানান বৈচিত্র্যময় স্বাদ।
এই সি-ফুড উৎসব ৩০ এপ্রিল শুরু হয়ে চলবে ৯ মে পর্যন্ত। উৎসব অনুষ্ঠিত হবে দ্য ওয়েস্টিন ঢাকার লেভেল ২-এ অবস্থিত ‘সিজনাল টেস্টস’ রেস্টুরেন্টে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ২৯ এপ্রিল ‘সিজনাল টেস্টস’-এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মি. হোকন আরাল্ড গুলব্রান্দসেন (রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসি), হাইকমিশনার মিস শিউনিন রশীদ (মালদ্বীপ প্রজাতন্ত্রের হাইকমিশন) এবং রাষ্ট্রদূত মিস থিতিপর্ন চিরাসাওয়াদি (রয়্যাল থাই এম্বাসি)।
তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির হেড অব কার্ডস মো. আবু বকর সিদ্দিক, মালদিভিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তাবৃন্দ এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার ক্লাস্টার এক্সিকিউটিভ শেফ রিমুন ওবাইদ।
অতিথিবৃন্দ ও দ্য ওয়েস্টিন ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বিশেষজ্ঞ শেফদের পরিবেশনায় একটি ফুড টেস্টিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিরা উৎসবে পরিবেশিতব্য এক্সক্লুসিভ সিগনেচার পদ উপভোগ করেন।
অতিথিরা উপভোগ করতে পারবেন অথেনটিক চিলড নরওয়েজিয়ান স্যামন, সিগনেচার সি-ফুড পায়েয়া, সি-ফুড থারমিডর, সি-ফুড পাতে, সি-ফুড টেরিন, সি-ফুড লাসানিয়া, ফিশ টাজিন, সামাক হারা, প্রন পিরামিডসহ আরও অনেক সুস্বাদু পদ। লাইভ সি-ফুড এক্সপেরিয়েন্স কাউন্টারে লবস্টার, কিং প্রন, নরওয়েজিয়ান স্যামন ফিলে, ক্যালামারি, অক্টোপাসসহ আরও নানা সামুদ্রিক খাবার দক্ষতার সঙ্গে প্রস্তুত ও আকর্ষণীয়ভাবে পরিবেশন করা হবে।
এছাড়াও মাংসপ্রেমীদের জন্য থাকবে মাটন নেহারি, বিভিন্ন ধরনের কাবাবসহ নানা জনপ্রিয় মাংসের পদ। ডেজার্টপ্রেমীদের জন্য থাকবে বাহারি মিষ্টান্নের বিশাল আয়োজন-বাকলাভা, তুর্কি রেভানি, তুলুম্বা, লুকমা, আরাবিয়ান মাহলাবিয়া, কুনাফা, কাতায়েফসহ অনেক মুখরোচক ডেজার্ট।
বিডি প্রতিদিন/এমআই