সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে হকার উচ্ছেদ কেন্দ্র করে সংঘর্ষে পাঁচ হকার আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন রিপন, খোরশেদ, আবদুল হান্নান, রুবেল ও রাজিব।
ঘটনার পর বিক্ষুব্ধ হকাররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হকারদের অভিযোগ, ছাত্রদল নেতাদের নেতৃত্বে হামলা চালিয়ে তাদের মারধর ও মালামাল ভাঙচুর করা হয়। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, যানজট নিরসনে তারা হকারদের সরিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল আলম জানান, পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় এবং ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।