বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের কাছে উরুগুয়ে হেরে যাওয়ায় ইংল্যান্ডসহ ছয়টি দলের কপাল খুলে গেছে। নকআউট নিশ্চিতে চার পয়েন্টের যোগ্যতা অর্জন করায় হ্যারি কেইনদের পাশাপাশি পর্তুগাল, মিশর, ঘানা ও প্যারাগুয়ে বিশ্বকাপ রাউন্ড অফ ৩২-এ পৌঁছে গেছে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৪-২ ব্যবধানের দুর্দান্ত জয়ের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইংল্যান্ড। যদিও বোস্টনে ঘানার বিপক্ষে তারা গোলশূন্য ড্র করে। এর ফলে তাদের সংগ্রহ দাঁড়ায় চার পয়েন্ট এবং গোল-পার্থক্য হয় +২। পানামার বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে থ্রি লায়ন্সরা।
ম্যাচের আগে ইংল্যান্ড কোচ টুখেল বলেন, তাদের রক্ষণভাগ ভেদ করা বেশ কঠিন, তারা প্রতিপক্ষকে গোল করার খুব একটা সুযোগই দেয় না। তবে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামবো।
গ্রুপ ‘আই’-তে শীর্ষস্থান অর্জনের পর ফ্রান্স রাউন্ড অফ ৩২-এ সুইডেনের মুখোমুখি হবে। অন্যদিকে গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আমেরিকান দলটি পরবর্তী ধাপে ওঠায়, রাউন্ড অফ ৩২-এ জার্মানি প্যারাগুয়ের বিপক্ষে লড়বে।
বিডি প্রতিদিন/আরকে