বগুড়ায় সাবেক ক্রিকেটার ও কোচ মরহুম মোসলেম উদ্দিন স্মরণে এসআর গ্রুপ মোসলেম স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
সাবেক ক্রিকেটারস বগুড়া’র আয়োজনে শনিবার (১১ এপ্রিল) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, এসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. আসিফ রব্বানী।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বগুড়া ডি এস এর সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এম আর সিদ্দিক লেমন, রিভো’র ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ, নর্দান স্ক্রিন এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান, ল্যান্ড সেল এর চেয়ারম্যান এমদাদ আহমেদ বাবু, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খাজা আবু হায়াত হিরু, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, টুর্নামেন্ট কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, শাহেদুল ইসলাম রবি, হাদিয়া জামান শিশির, মারুফ হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় বগুড়ার ইনডিপেনডেন্স’২৪ রংপুর ইয়ং ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে পরাজিত করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন