মোংলায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চেষ্টাকালে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত আটটার দিকে সরকার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ছাত্রলীগের পৌর শহরের মোর্শেদ সড়কের মৃত আশ্রাফ আলী শিকদারের ছেলে মো. হাসান শিকদার (৩০), মাদ্রাসা রোডের পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল ও নুরনবী হোসেল পিয়েল (২০) ও আরাজী মাকড়ঢোন এলাকার রনজিত মণ্ডলের ছেলে সবুজ মন্ডল (২৩)।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/টিএ