‘সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ, নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ চত্বরে এসে শেষ হয়। মেলার উদ্বোধন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহযোগিতায় মেলা আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) শেখ কামরুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।
মেলায় ২৪টি স্টলে জেলার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে।
সভায় প্রধান অতিথি জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, পেনশন ব্যবস্থা শুধু ব্যক্তির ভবিষ্যৎ নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা ও সঞ্চয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সর্বস্তরের মানুষকে পেনশন কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।
বিডি প্রতিদিন/কেএইচটি