চারদিকে চলছে জোরে
হরেক রঙের খেলা,
বসন্তের আওলা বাতাস
দিচ্ছে প্রাণে দোলা।
কোকিলের মিষ্টি মধুর
যাচ্ছে শোনা ডাক,
বাসন্তী সাজে করছে বরণ
বাজছে তালে ঢাক।
গগনতলে রোদের হাসি
গাইছে পাখি গান,
গাছপালায় নতুন পাতা
ফুলের মিষ্টি ঘ্রাণ।
মৌমাছিরা গুঞ্জন করছে
আনন্দের ঢেউ বনে,
চপল পায়ে বসন্ত এলো
বলছে কানে কানে।