পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের ফলে ক্রিকেটের একসময়ের কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ওয়ানডে র্যাংকিংয়ে নবম স্থানে ঠাঁই পেল টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ জেতে ৮ উইকেটের বড় ব্যবধানে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পরাজিত হয় পাকিস্তানের কাছে। ফলে তৃতীয় ম্যাচ সিরিজের ভাগ্য নির্ধারণীতে রূপ নেয়। আগের ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হয় মিরাজবাহিনী। রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ ব্যাটিং করেন টাইগাররা। ৫ উইকেট হারিয়ে তাঁরা করেন ২৯০ রান। তানজিদ হাসান তামিম ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান। ১০৭ বলে ১০৭ রানের ইনিংস খেলার পথে ৬টি চারের পাশাপাশি ৭টি ছক্কা হাঁকান তিনি। তানজিদ ছাড়াও ব্যাট হাতে মিরপুরে ভালো খেলেছেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। হৃদয় ৪৪ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। লিটন ১টি চার ও ১টি ছক্কার মারে ৫১ বলে করেন ৪১ রান। এ ছাড়াও সাইফ হাসান ৩৬ ও নাজমুল হোসেন শান্ত ২৭ রান করেন। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৫২ রানে ৩টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন পাকিস্তানি ব্যাটাররা। প্রথম ওভারেই ওপেনার সাহিবজাদা ফারহানকে (৬ রান) শিকার করেন তাসকিন। পরের ওভারে আরেক ওপেনার সাদাকাতকে (৬ রান) শিকার করেন নাহিদ রানা। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে মোহাম্মদ রিজওয়ানকে (৪ রান) বোল্ড করেন তাসকিন। পাকিস্তানের রান তখন ৩ উইকেটে ১৭। এরপর গাজী ঘোরি ও আবদুল সামাদ উইকেটে টিকে থাকার চেষ্টা করেন। তবে তাঁরাও আউট হয়ে যান দ্রুতই। গাজী নাহিদের বলে বোল্ড হন ২৯ রানে। মোস্তাফিজের বলে লিটনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সামাদ। পাকিস্তানের পক্ষে সালমান আগা ৯৮ বলে ১০৬ রান করে জয়ের আশা টিকিয়ে রাখলেও শেষ হাসি হাসতে ব্যর্থ হন। ২৭৯ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। স্বাধীনতার মাস মার্চে ঠিক ঈদের আগে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে টাইগারদের সিরিজ জয় সমর্থকদের মনে যে বিজয়ের সুখ এনে দিয়েছে, তা অনন্য। এই জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। পাকিস্তানজয়ী টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
- রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
- চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে আইএইএ: গ্রসি
- তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- ‘হতে পারে আমি ভুক্তভোগীদের পাশেই ছিলাম’, এপস্টাইন ইস্যুতে বিল গেটসের স্বীকারোক্তি
- মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট
- জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
- বাংলা কিউআর : আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন
- ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে সিনেটে প্রথম প্রস্তাব পাস
- রামিসার মায়ের চিকিৎসায় বিএনপির উদ্যোগ, বিশেষজ্ঞ বোর্ড গঠনের সিদ্ধান্ত
- জার্মানিতে চুরির রেকর্ড, ক্ষতি ছাড়াল ৪.৩৩ বিলিয়ন ইউরো
- দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী
- বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত
- বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে
- ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার
- হঠাৎ ইনস্টাগ্রাম-ফেসবুকে বিভ্রাট! পরে স্বাভাবিক
- সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো
- ফিফা প্রটোকল ভেঙে চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প
- মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ
পাকিস্তান জয়
টাইগারদের অভিনন্দন
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর