শিরোনাম
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ আপডেট: ২৩:২৩, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পাষাণের বুকে ফোটা গোলাপ

আবু তাহের
প্রিন্ট ভার্সন
পাষাণের বুকে ফোটা গোলাপ

চৈত্রের শেষ সন্ধ্যার ঘণ্টা দেড়েক পর তাঁরা তিনজন এলেন। তিনজনই বয়সে আমার কনিষ্ঠ, মন-মননে ঘনিষ্ঠ। বহুদিন পর মুখোমুখি হলাম হাবিবউল্লাহ বাহার, কামরুল ইসলাম আর মহিউদ্দিন ফারুকের। সুবাতাসে ভরে গেল বুক। অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। চা-বিস্কুট খেতে খেতে আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ চর্চায় মেতে থাকি। সময় ভাবনার মধ্যে আনন্দবেদনা ছায়াপাত ঘটায়। কালস্রোত যে আমাদের চারজনকে ক্রমশ অসীমের ডাকে সাড়া দেওয়ার জন্য তাগাদা দিচ্ছে, এই বোধ আমায় বারবার ছুঁয়ে যাচ্ছিল। একদার স্মার্ট প্লাস ক্লিন-শেভড কামরুল, ফারুক আর বাহারের মুখে এখন সম্ভ্রান্ত ঘারানার দাড়ি। ভাবছিলাম, মাথায় পাগড়ি, পরনে জোব্বা, হাত জামরং লাঠি হাতে তাঁরা পৃথক পৃথকভাবে বিভিন্ন মহল্লার রাস্তায়, ‘হক মওলা’ বলে যদি হাঁক দেন, দৃশ্যটা তখন কেমন দাঁড়াবে?

নতুন বছরের (১৪৩৩ বঙ্গাব্দ) সূর্যোদয়ের আগের প্রহরগুলোয় প্রিয়জন সম্মিলন নাকি মঙ্গলময় ভবিষ্যতের ইঙ্গিতবাহী। পয়লা বৈশাখ বাড়ি থেকে ঢাকায় ফিরবার সময় বাসের ভিতর চোখ বুজে বসে থাকি আর নানিজানের বাণী স্মরণ করি-‘বন্ধুসনে হইছে যখন গলাগলি/বছরটা মোর যাইবে হাসিখেলি।’ কুমিল্লাগামী হাইওয়ের হোটেলে ২০ মিনিটের যাত্রাবিরতির জন্য বাসটি বাঁয়ে মোড় নিতে নিতে থেমে যায়। চা খাওয়ার টেবিলে আমার বিপরীতে বসা দুই যাত্রী দার্শনিক বাক্যবিনিময় করছেন। সাদার ওপরে নীলডোরা জামা পরা বলেন, ‘দুনিয়ায় সবচেয়ে ভয়ংকর বাংলা কথা হচ্ছে, আমার ইচ্ছেমতো ওটা না ঘটলে নিজের জীবন নিজে শেষ করে দেব।’  জলপাই রং বাহারি পাঞ্জাবি পরা বলেন, ‘তাইলে ইংরেজিতে ভয়াবহ কথা কোন্টা?’ নীলডোরা বলে, ‘এক রাতেই নিশ্চিহ্ন করে দেব গোটা সভ্যতা। বিনাশটা করা হবে এমনভাবে যে ওটা আর আগের অবস্থায় কখনোই ফিরে আসতে পারবে না।’

মাত্র সাত দিন আগে, ৭ এপ্রিল ইরানকে এই হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (আ হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট, নেভার টু বি ব্রট ব্যাক অ্যাগেইন)। জলপাই রং বলেন, তুমি কি জানো, সুন্দরের যেমন ধারা নিজেকে নিজে অতিক্রম করা, ভয়ংকরের প্রকরণও তেমনই। এক ভয়ংকর আরেক ভয়ংকরকে ছাপিয়ে চলতে থাকে। আশাজাগানিয়া কর্ম বিরল, ভয় জাগানোর তপস্যা অনর্গল।... হোটেলের মাইকে আমাদের বাসের নম্বর উল্লেখপূর্বক ঘোষণা : এখনই ছেড়ে যাবে... শিগগির আরোহণ করুন।

পাষাণের বুকে ফোটা গোলাপসাদার ওপর নীল ডোরা আর জলপাই রংকে জ্ঞানদান করতে আগ্রহী হয়ে উঠছিলাম। বলতে চেয়েছি, ‘ইংরেজিতে সবচেয়ে ভয়াবহ কথা আরও আছে।’ বলতে পারিনি বাসে দ্রুত ওঠার তাড়নায়। বলতে না পারার আফসোস লিখে ফেলার মাধ্যমে ঢেকে দেওয়া সম্ভব। এই রচনার একেবারে শেষ দিকে ওই ভয়ংকরকে উপস্থাপন করা হবে। তার আগে নিবেদন করছি আবদুল্লাহ মশি নামক যুবকের ভয়ংকর সংকল্প ঘোষণার বিষয়।

দুই.

ভয়ংকর সংকল্পের (আত্মহত্যা করবই) সুবিধাজনক দিকও রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের সংকল্প কার্যকর করা হয় না। মশি-ও করেনি। ১৯৭৪ সালে রাজধানীর মালিবাগ এলাকার যে বাড়িতে বাস করেছি, তার পাশের বাড়ির মানে মামারবাড়ির বাসিন্দা ভার্সিটির ছাত্র আবদুল্লাহ মশি। চমৎকার তার গানের গলা। বস্তুত ওর সংগীতশক্তিই আমাকে ওর দিকে টেনেছে। যেমন টেনেছিল ওর বন্ধুদের।

‘ওস্তাদের কাছে তালিম নিলে তুমি মাহমুদুন্নবী কি আবদুল জব্বার লেভেলের ইয়ে হয়ে যেতে পারবে। তোমার ভিতর ওরকম সিঙ্গার হওয়ার মতো জিনিস আছে।’ বন্ধুদের মন্তব্য শুনে মশি গেয়ে ওঠে-আপ কি নজরোঁ নে সমজা/ পেয়ার কি কাবিল মুঝে/ দিল কি এ ধড়কন...।

গানের বাণীর ন্যূনতম অর্থও ছিল অজানা। তবু মোহন সুরের আবেশে বুঁদ হয়ে গেছি। অনেক পরে তথ্যপুষ্ট হয়ে জানতে পেলাম-আপ কি নজরোঁ নে সমজা পেয়ার কি কাবিল মুঝে মানে-‘তোমার দৃষ্টি বলে দিচ্ছে আমি তোমার প্রেমের যোগ্য হয়ে উঠেছি।’ পরের পঙ্ক্তি ‘দিল কি এ ধড়কন ঠেহ্র যা/ মিল গেয়ি মনজিল মুঝে...।’ মানে ‘আমি যে তোমার প্রেমের যোগ্য, এটা টের পাওয়ায় আমার হৃদস্পন্দন থমকে পড়ছে/ কেন না আমি যা চেয়েছিলাম তা পেয়ে গেছি।’

১৯৬২ সালে নির্মিত মোহন কুমার পরিচালিত ‘আনপড়’ (নিরক্ষর) ছবির এই গান লিখেছেন রাজা মেহেদী আলী খান, সুর দিয়েছেন মনমোহন। পর্দায় গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন নায়িকা মালা সিনহা। এখনো ফুরসত পেলে ইউটিউবে গানটি আমি শুনি।

গানটির অনুরাগী আবদুল্লাহ মশি ঘটনাক্রমে নিজ হাতে তার ‘দিল কি ধড়কন’ বন্ধ করে দেওয়ার সংকল্প ঘোষণা করে বসলে আমরা যারপরনাই উদ্বিগ্ন হই। কেন সে অমন ভয়াবহ কথা বলেছে? কারণ কী? মশির বন্ধুরা তদন্তে নামে এবং জানতে পায়, কারণ রুখসানার বিয়ে। কৌতূহলীরা বলে, আরে বাবা, হু ইজ রুখসানা?

রুখসানা কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী। সম্পর্কে মশির মামাতো বোন এবং আসছে অগ্রাণে ওর বিয়ে হবে ব্যাংকের নবীন এক অফিসারের সঙ্গে। ফুফাতো ভাই-মামাতো বোন গভীর গোপন নিঃশব্দ প্রণয়ের বিষয়টি গুরুতর আকার নেয় রুখসানার দৃঢ় সংকল্পতায়। মশির বন্ধুদের রুখসানা জানায়; মশিভাইয়ের সঙ্গে আমার বিয়ে হতেই হবে। নইলে আমি সুইসাইড করব।

কনের গায়েহলুদের দিন সকালে মশি ঘরের দেওয়ালে মাথা ঠুকতে শুরু করে। তার মামা জিকরুল হক বলে, জান দিবি! দে। যা বাড়ির বাউন্ডারি ওয়াল থেকে রেললাইনে জাম্প করে শুয়ে থাক। সোয়া ৯টায় ময়মনসিংহ লোকালের নিচে কল্লা দিয়ে ফেমাস হয়ে যা।

মামার ওপর রাগ করে মশি বাড়ির সীমানাপ্রাচীর টপকে রেললাইনে পৌঁছলেও শুয়ে পড়েনি। একটু পূর্ব দিকে গিয়ে রিকশায় চেপে নিরুদ্দেশ হয়ে যায়। রুখসানার বিয়ে ব্যাংক অফিসারের সঙ্গেই হয়। ১৯৯৩ সালে মশির সঙ্গে চট্টগ্রামে দেখা। সঙ্গে ওর স্ত্রী। আপ্যায়নের উদ্দেশ্যে আমাকে টেনেটুনে একটা রেস্তোরাঁয় নিয়ে যায়। ফিসফিস করে বলে, আমি যে কাওয়ার্ড, ঘোষণা দিয়েও সুইসাইড করিনি সেটা ওয়াইফের কাছে ফাঁস করে দেবেন না। প্লিজ!

৩.

টানা দশ বছর রোগে ভুগতে ভুগতে যায় যায় অবস্থা হয়েছে অনুরাধা দেবীর। কে এই অনুরাধা? মহিলার দেখা পেয়েছিলাম শিবরাম চক্রবর্তীর লেখা এক গল্পে। অনুরাধাকে উচ্চমাত্রার ভাগ্যবতী বলা যায়। কারণ তাঁর স্বামী বিভাস চ্যাটার্জি তাঁদের সংসারযাত্রার প্রথম রাতেই বলেছেন, অনু, তুমি শুধু আমার বউ না। তুমি আমার পৃথিবী। তুমি আমার প্রাণের প্রাণ। মানের মান। নয়নের তারা। তুমি বিনা আমি হয়ে যাব দিশাহারা।

পাড়ার অধিবাসীরা প্রবল পত্নীনিষ্ঠ ব্যক্তি হিসেবে বিভাসকে সম্মান করে। ভোর থেকে সকাল দশটা, দশটায় অফিস গমন এবং পাঁচটা থেকে সারা রাত স্ত্রীর সেবা করেন সবার শ্রদ্ধেয় তিনি। ব্যতিক্রম শুধু বিভাসের বড় দুই ভাই-প্রভাষ ও বিকাশ। এজন্য তাঁরা বলেন, এটা কোনো স্ত্রীভক্তি নয়। বিভাস যা করে তা কেবল স্ত্রৈণ ব্যক্তির পক্ষেই সম্ভব। কুলাঙ্গাররাই এরকম আমার বউ/আমার বউ করে।

অনুরাধার শরীর দিনদিন খারাপ হতে থাকে। তখন তাঁকে নেওয়া হয় শহরের সবচেয়ে দামি ও অভিজাত হসপিটাল গ্রিন ভিলে। সাত দিন ধরে অনু এখানে চিকিৎসা নিচ্ছেন। একটুও সুফল মিলছে না। অষ্টম দিনে অফিস থেকে বাড়ি এসে বিভাস এ কামরা সে কামরায় ছোটাছুটি করেন। তাঁর বড় ভাইয়ের ফাজিল ছেলে অটল বলে, কী হলো? কামরায় ছোটাছুটি করে কী খুঁজছো কাকু? বিভাস বলেন, দড়ি। খবর পেলাম, তোর কাকির অবস্থা আরও খারাপ হয়েছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আজ রাতে ও যদি মারা যায় আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করব।

সে তো ভালো কথা। বলে অটল, সেজন্য দড়ি ইউজ করবে? আরে এটা তো অবসেলেট মেথড। মডার্ন মেথড ফলো কর। বাড়ির ছাদ থেকে লাফিয়ে সামনের রাস্তায় পড়। এতে দড়ি কেনার টাকা বাঁচবে। পাবলিসিটি পাবে দারুণ। মাথা থেঁতলে রক্ত ঝরবে। রক্তে ভেজা কংক্রিটের রাস্তায় তোমার ডেডবডিটা দেখতে হবে পাষাণের বুকে ফোটা মনোহর এক এক রক্তগোলাপ। সংবাদপত্র লিখবে : স্ত্রী বিয়োগে স্বেচ্ছায় ঝরে পড়ল মহান পুষ্প।

ভাইপোর ভাষণ শুনছিলেন বিভাস। এমন সময় তাঁর বন্ধু মাখনলাল এলেন। সব শুনে তিনি বলেন, ধর দৈবক্রমে বৌদি সুস্থ হয়ে গেলেন আর এদিকে তুই গেলি মরে, তখন? তখন তো মহিলাকে বিধবা হয়ে বেঁচে থাকতে হবে। বিভাস বলেন, সুইসাইড প্রোগ্রাম ক্যানসিলড।

৪.

যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান (জন্ম : ৬ ফেব্রুয়ারি ১৯১১ মৃত্যু : ৫ জুন ২০০৪) ক্ষমতাশীল হওয়ার আগে সরকারি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানাদি চালানোর তীব্র সমালোচক ছিলেন, তাঁর মতে, ব্যক্তি খাতের প্রতিষ্ঠান চলে খরগোশ গতিতে। সরকারি প্রতিষ্ঠানের গতি কচ্ছপের। এ বিষয়ে সাবধানতা অবলম্বনের ওপর জোর দিয়ে তিনি বললেন, ইংরেজি ভাষায় সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে-আমি সরকার থেকে এসেছি এবং এসেছি সাহায্য করতে। (দ্য মোস্ট টেরিফায়িং ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাংগুয়েজ আর আই অ্যাম ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড  আই অ্যাম হিয়ার টু হেলপ)।

♦ লেখক : সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

এই বিভাগের আরও খবর
গ্যাসসংকট
গ্যাসসংকট
পবিত্র আশুরা
পবিত্র আশুরা
চেতনায় স্বাতন্ত্র্যবোধ আশুরার অন্যতম শিক্ষা
চেতনায় স্বাতন্ত্র্যবোধ আশুরার অন্যতম শিক্ষা
মাদকাসক্তি রুখতে হবে
মাদকাসক্তি রুখতে হবে
প্রবাসে ঘাম দেশে স্বপ্ন
প্রবাসে ঘাম দেশে স্বপ্ন
জলবায়ু ঝুঁকি
জলবায়ু ঝুঁকি
সাংবাদিককে মারধর
সাংবাদিককে মারধর
কারবালায় জ্বলে সত্যের আলো
কারবালায় জ্বলে সত্যের আলো
সরকারের ভুলত্রুটি নিরূপণ সেল জরুরি
সরকারের ভুলত্রুটি নিরূপণ সেল জরুরি
এখনো হাম
এখনো হাম
মেসি সর্বকালের সেরা
মেসি সর্বকালের সেরা
তোমাকে ভালোবাসি ইয়া হোসাইন
তোমাকে ভালোবাসি ইয়া হোসাইন
সর্বশেষ খবর
বগুড়ায় আদালতে মামলা চলাকালে ভবন নির্মাণের অভিযোগ
বগুড়ায় আদালতে মামলা চলাকালে ভবন নির্মাণের অভিযোগ

৭ মিনিট আগে | দেশগ্রাম

‘শিক্ষকদের নৈতিক কর্তব্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চোখের পরিচর্যায় সচেতন করা’
‘শিক্ষকদের নৈতিক কর্তব্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চোখের পরিচর্যায় সচেতন করা’

৭ মিনিট আগে | দেশগ্রাম

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী

১৩ মিনিট আগে | জাতীয়

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

১৩ মিনিট আগে | নগর জীবন

অবশেষে দেবী চৌধুরানীর জমিদার বাড়িসহ রংপুরের পাঁচ প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণে গেজেট হচ্ছে
অবশেষে দেবী চৌধুরানীর জমিদার বাড়িসহ রংপুরের পাঁচ প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণে গেজেট হচ্ছে

১৫ মিনিট আগে | দেশগ্রাম

নেত্রকোনায় বাড়ির পাশে ডোবায় মিলল শিশুর লাশ
নেত্রকোনায় বাড়ির পাশে ডোবায় মিলল শিশুর লাশ

১৭ মিনিট আগে | দেশগ্রাম

সালাহাদের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে ধাক্কা
সালাহাদের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে ধাক্কা

১৯ মিনিট আগে | মাঠে ময়দানে

হরমুজ সংকটে নতুন মোড়, পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা
হরমুজ সংকটে নতুন মোড়, পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা

২২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

২৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না: এমপি খায়ের ভূঁইয়া
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না: এমপি খায়ের ভূঁইয়া

৩২ মিনিট আগে | দেশগ্রাম

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

৪০ মিনিট আগে | মাঠে ময়দানে

গুলশান সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ফল বিতরণ
গুলশান সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ফল বিতরণ

৪৪ মিনিট আগে | নগর জীবন

সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!
সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!

৪৫ মিনিট আগে | শোবিজ

সাইবার নিরাপত্তা জোরদারে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধন
সাইবার নিরাপত্তা জোরদারে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধন

৪৮ মিনিট আগে | কর্পোরেট কর্নার

ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী
ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী

৫০ মিনিট আগে | কর্পোরেট কর্নার

লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত
লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩০৪৩
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩০৪৩

৫৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম

৫৮ মিনিট আগে | পরবাস

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার
নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার সামরিক বিমান প্রবেশ
দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট
চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১ ঘণ্টা আগে | নগর জীবন

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

১ ঘণ্টা আগে | জাতীয়

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউট নিশ্চিতের পর সালাহর চোট ঘিরে শঙ্কা
নকআউট নিশ্চিতের পর সালাহর চোট ঘিরে শঙ্কা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ

১ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

১ ঘণ্টা আগে | জাতীয়

‘নতুন কর আবাসন ব্যবসার পথ বন্ধ করে দিবে’
‘নতুন কর আবাসন ব্যবসার পথ বন্ধ করে দিবে’

১ ঘণ্টা আগে | নগর জীবন

মিশরের সঙ্গে ড্র করেও নকআউটে আশা বাঁচিয়ে রাখল ইরান
মিশরের সঙ্গে ড্র করেও নকআউটে আশা বাঁচিয়ে রাখল ইরান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

৬ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

৫ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল
বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা
পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৮ ঘণ্টা আগে | জাতীয়

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা
তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

২২ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক