বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মো. আবু ইউসুফ সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুসের নেতৃত্বে বুধবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও ৩ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক মো. আরশাদ আলী ঢালী, জেলা কর্মপরিষদ সদস্য ও মুন্সীগঞ্জ পৌরসভার আমির মাওলানা এইচ এম বায়েজীদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন, মাওলানা মোখছেদুর রহমান, ডা. ইব্রাহিম দেওয়ান ও মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন সিকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএইচটি