আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানার পক্ষে এক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। েএতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনে বিজয়ী হতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে কাজ করার আহ্বান জানান।
নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরনবী হক দুলালের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেনসহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল