যশোর-১ শার্শা আসনের বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। আর এ জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে ৭১'র পরাজিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বৃহস্পতিবার এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তৃপ্তি বলেন, একটি দল ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। মহান আল্লাহ ছাড়া কোনো দল বা ব্যক্তির পক্ষে জান্নাত বিক্রি করা সম্ভব নয়। তিনি ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থাকার জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান।
এদিন বিকালে তিনি বেনাপোল বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
বেনাপোল বড় আঁচড়া ওয়ার্ড সভাপতি ইদ্রিস আলী ইদুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহসভাপতি নাসিমুল গনি বল্টু, শাহাবুদ্দিন আহমেদ, আব্দার রহমান, ইদ্রিস মালেক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান সজন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল ইসলাম রিপন।
বিডিপ্রতিদিন/কবিরুল