মোংলায় ধানের শীষ প্রতীক ও বিএনপির ৩১ দফার প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর শহরের শাহজালাল পাড়ায় এ উঠান বৈঠক হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র এবং বাগেরহাটের মোংলা–রামপাল–ফকিরহাট আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী। তিনি জানান, ধানের শীষের প্রচারণা ও ৩১ দফা বাস্তবায়নে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। মনোনয়ন পেলে এ আসনটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল