রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা চালিয়েছেন মোংলা-রামপাল-ফকিরহাট (বাগেরহাট-০২) সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম। শনিবার বিকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা এলাকায় তিনি এই প্রচারণা চালান। এর আগে সকালে বাঁশতলা বাজার এলাকাতেও তিনি একই প্রচারণা করেন।
এ সময় লায়ন ডা. ফরিদুল ইসলাম বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করে এর সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। নারীদের আত্মকর্মসংস্থান, বেকারত্ব রোধ, আধুনিক কৃষি সহায়তা, মোংলা বন্দর ও সমুদ্রসম্পদের সঠিক ব্যবহার, সুন্দরবনের পর্যটন শিল্পের বিকাশসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, আপনারা বিএনপির পাশে থাকবেন এবং ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তাহলেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।
এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে মসজিদ, মন্দির ও গির্জায় তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।
প্রচারণাকালে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন ও ফারুকুল মৃধা, উপজেলা যুবদলের সদস্যসচিব সুজন মোল্লা, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদার, সাধারণ সম্পাদক নাসির হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল