চিত্রনায়িকা পূর্ণিমা। একজন জনপ্রিয় অভিনেত্রী। এর বাইরে যেটা প্রশংসার দাবি রাখে, তা হলো তাঁর চিরচেনা রূপ-সৌন্দর্য। তাঁকে বলা হয় তিন প্রজন্মের নায়িকা। পূর্ণিমা এখনো সেই আগের মতোই রূপের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন অনায়াসে। সমাজমাধ্যমে নিত্যনতুন ছবিতে যেন সৌন্দর্যের প্রাণ ফিরে পান ভক্তরা। এসব প্রশংসা কীভাবে নেন নায়িকা, তা সম্প্রতি একটি ইভেন্টে উপস্থিত হয়ে অকপটে জানালেন। সাংবাদিকদের প্রশ্নের মুখে পূর্ণিমা জানান, ভক্তদের এমন প্রশংসা তিনি বেশ উপভোগ করেন। তাঁর কথায়, আপনারা বলতে থাকেন, আমি এনজয় করছি। আমি কিছু বলছি না। তবে মোটেও আমি একই জায়গায় রয়নি। আমার মধ্যে পরিবর্তন এসেছে। এরপরও সবাই যেটা বলছে এটা আসলে ব্লেসিং। পূর্ণিমা বলেন, আপনাদের সবার ভালোবাসা ও দোয়া। আপনারা আছেন বলেই আমরা আছি। রূপের বিচারে নিজেকে একমাত্র সেরা ভাবতে নারাজ এই নায়িকা। তিনি অকপটে স্বীকার করেন, ইন্ডাস্ট্রিতে তাঁর চেয়েও অনেক সুন্দরী এবং পরীর মতো দেখতে অনেকেই আছেন।