শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আঁতুড়ঘরে মৃত্যু ঘটে স্বপ্নের ছবির

নায়ক-নায়িকার আবদারে নাকাল নির্মাতা

কিছু নায়ক নায়িকার এমন অপেশাদারি আচরণ ও অযৌক্তিক আবদারের কারণে বরাবরই নাকাল হতে হচ্ছে নির্মাতাকে। ফলশ্রুতিতে একটি মানসম্মত ছবি নির্মাণ আর সম্ভব হয় না। বলা যায়, এসব নায়ক-নায়িকার অযৌক্তিক আবদারে আঁতুড়ঘরেই মৃত্যু হয় একটি সম্ভাবনাময় নির্মাতার স্বপ্নের ছবির...
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
নায়ক-নায়িকার আবদারে নাকাল নির্মাতা

প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম একবার আক্ষেপ করে বলেছিলেন, ‘আমি আমার ‘‘দেবদাস’’ ছবিতে পার্বতী চরিত্রে পূর্ণিমাকে নেওয়ার কথা চিন্তা করেছিলাম। কারণ সে এর আগে আমার দুটি সাহিত্যভিত্তিক ছবি ‘‘শাস্তি’’ ও ‘‘সুভা’’য় ভালো অভিনয় করেছিল। তাই আমি জানতাম পূর্ণিমাই পার্বতী চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবে। কিন্তু বাদ সাধল ছবির দেবদাস চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ নায়ক শাকিব খান। আমাকে জানিয়ে দিল পার্বতী চরিত্রে অপু বিশ্বাসকে নেওয়া না হলে সে অভিনয় করবে না। তখন দেবদাস চরিত্রে অভিনয় করার মতো উপযুক্ত নায়ক না থাকায় বাধ্য হয়ে শাকিবের আবদারই মেনে নিতে হলো। আমার বিশ্বাস পূর্ণিমা যদি পার্বতী চরিত্রে অভিনয় করত তাহলে সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার ভাগ্যেই জুটত।’ শাকিবের এমন আবদারের কথা অনেক নির্মাতার মুখেই শোনা গেছে। যেমন- প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু ২০১০ সালে নির্মাণ করেন ত্রিভুজ প্রেমের ছবি ‘‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’’। এ ছবিতে শাকিবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন দুই নায়িকা বিদ্যা সিনহা মিম ও রোমানা। তাদের সাইনিং মানিও দেওয়া হয়। কিন্তু শাকিবের আবদারের কারণে শেষ পর্যন্ত মিমকে বাদ দিয়ে অপু বিশ্বাসকে নিতে বাধ্য হন নির্মাতা। একটা সময় শাকিবের ছবিতে তার বিপরীতে অপুকে নেওয়ার জন্য এই নায়কের আবদার নাকি নিয়মে পরিণত হয়েছিল। এতে পছন্দের নায়িকাকে কাস্ট করতে না পেরে মনঃক্ষুণ্ন হতেন নির্মাতারা। ‘‘শাকিব ছাড়া আর কোনো নায়কের ছবি সিনেমা হল মালিকরা নিতে চান না’’ এই অবস্থার সুযোগ নিতেন নাকি শাকিব, এমন অভিযোগ নির্মাতাদের। এ ছাড়া নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন, তিনি তাঁর পিতা প্রখ্যাত চলচ্চিত্রকার প্রয়াত দিলীপ বিশ্বাস নির্মিত সত্তরের দশকের সুপারডুপার হিট ছবি ‘জিঞ্জির’-এর রিমেক করতে চেয়েছিলেন। এই ছবিতে তখন অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক, ড্যাশিং হিরো সোহেল রানা ও আলমগীর। তাই দেবাশীষ বিশ্বাস রিমেক ছবিটিতে শাকিব খান, আরিফিন শুভ ও বাপ্পীকে নিতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের আবদার ছিল তাঁরা একসঙ্গে অভিনয় করতে পারবেন না। কারণ এতে একজনের কারণে অন্যজনের চরিত্রের গুরুত্ব কমে যেতে পারে। এই অযৌক্তিক আবদারের কারণে শেষ পর্যন্ত দেবাশীষ বিশ্বাস ‘জিঞ্জির’ ছবিটি আর রিমেক করতে পারলেন না। দেবাশীষ বিশ্বাসের কথায় রাজ্জাক, সোহেল রানা, আলমগীর আংকেলরা তখন টপ হিরো ছিলেন, তারপরও তাঁরা তো একে অন্যের সঙ্গে অভিনয় করতে অপরাগতা প্রকাশ করেননি। এমন আরেকটি অভিযোগ ছিল প্রয়াত নায়ক মান্নার বিরুদ্ধেও। তিনি নাকি প্রয়াত চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান খান দীপু নির্মিত ‘মোগলে আজম’ ছবিটির জন্য সম্পূর্ণ পারিশ্রমিক নেওয়ার পরও শিডিউল ফাঁসানোর কারণে ছবিটি সময়মতো শেষ করতে পারেননি নির্মাতা। যখন শেষ লটের শুটিং করতে এফডিসিতে সেট নির্মাণ করে মান্নাকে কাজ শেষ করে দেওয়ার অনুরোধ জানান তখন মান্না অতিরিক্ত অর্থের দাবি করে বসেন। উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত মান্নার অযৌক্তিক আবদার মেনে নিতে বাধ্য হয়েছিলেন নির্মাতা। পুরো পারিশ্রমিক নেওয়ার পরও শিডিউল ফাঁসিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ নব্বই দশকের অনেক প্রথম সারির নায়ক-নায়িকার বিরুদ্ধে রয়েছে। এ ছাড়া পারিশ্রমিকের বাইরে অতিরিক্ত কনভেন্স, বিশেষ খাবার, নিজের বিশেষ লোকজনের থাকাখাওয়াসহ নানা ক্ষেত্রে নায়ক-নায়িকাদের অযৌক্তিক আবদারের কথা চলচ্চিত্র পাড়ায় নব্বই দশক থেকে নাকি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এতে তাঁদের কাছে নির্মাতাদের রীতিমতো নাকাল হতে হয় বলেও অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা বলে জানা গেছে, নায়ক-নায়িকাদের অযোক্তিক আবদারে বরাবরই বিরক্ত হতেন তাঁরা। একটি ছবিকে নষ্ট করে দেয় এমন অন্যায় আবদার করা নায়ক-নায়িকারা। এমনও অভিযোগ নির্মাতাদের মুখে বহুবার শোনা গেছে, একজন পরিচিত চেহারার নায়িকাকে কাস্ট করা হলে অপরজন বেঁকে বসেন, শর্তজুড়ে দেন, চারটা গানের দুটিতে অবশ্যই তাঁকে রাখতে হবে, কয়টা দৃশ্যে থাকতে হবে সেসব খুঁটিনাটি জেনে নেন। তবে একজন নির্মাতা বলেছেন, উঠতিদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যায়, কতিপয় ‘নামের নায়িকাদের কারণে বাকিদেরও বদনাম হয়। কয়েক বছর আগে এক নির্মাতা বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, পরের চলচ্চিত্রে অভিনয়ের শর্তে জনৈক নায়িকা একটি আইটেম গানে অংশ নিয়েছেন। এমনও শোনা গেছে, একটি ছবিতে একজন নায়িকাকে চুক্তি করা হয়েছে। আরেক নায়িকাকে যখন চুক্তি করা হলো তখন পূর্বের চুক্তি হওয়া নায়িকা আর ওই সিনেমায় অভিনয় করবেন না। কেন? নতুন চুক্তিবদ্ধ নায়িকার জন্য তিনি প্রচ্ছন্ন হয়ে যাবেন, অথচ স্ক্রিপ্ট পড়েই এই সিনেমায় চুক্তি করেছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলেও অনেক নির্মাতার অভিযোগ, নায়ক-নায়িকা শুটিংয়ের আগের দিন নানা টালবাহানা শুরু করেন, এমনকি শিডিউলও ফাঁসিয়ে দেন। এসব বিষয়ে নির্মাতারা বিভিন্ন সময় সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন। এমনকি শুটিং সেটের মেকআপ রুমেও নির্মাতারা বিরক্ত হন, তা ছাড়া ‘শুটিংয়ের আগের দিন এটা করতে হবে, ওটা করতে হবে’ নায়ক-নায়িকাদের এমন অন্যায় আবদার প্রায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কতিপয় প্রযোজককে দিয়ে পরিচালকের কাছে আবদার করার প্রবণতাও রয়েছে বলে জানান নির্মাতা। যেমন- দৃশ্য বাড়িয়ে দিতে হবে, এন্ট্রি টাইম এই সময় না, ওই সময়, কিংবা শুরুতেই দিতে হবে। নায়িকার আবদার-নায়কের দৃশ্য এত বেশি রাখা যাবে না। কতিপয় প্রযোজক আবার নায়ক-নায়িকার সেসব আবদার নিয়ে যান নির্মাতাদের কাছে। বেশ ক বছর আগে নির্মাতা সৈকত নাসির নায়িকাদের এমন আবদার নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন সোশ্যাল হ্যান্ডেলে। সৈকত নাসির লিখেছিলেন, ‘সম্প্রতি একটি সিনেমার জন্য দেশের নামিদামি কিছু হিরোইনের সঙ্গে মিটিং করেছিলাম, অবাক হয়ে দেখলাম, তাঁদের প্রথম প্রশ্ন- সিনেমায় হিরোইন কয়জন? আমার কয়টা গান? আমার এন্ট্রি কত নম্বর সিনে? এসবের কোনো উত্তর দিতে আমি কখনোই প্রস্তুত থাকি না। মনে প্রশ্ন জাগে, পৃথিবীর সিনেমার মাপকাঠিতে আমাদের সিনেমা আসলে কোথায় আছে? এদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, ‘কারণ কয়েক দিন পর এই এলিয়েনগুলারে আমরা পয়সা দিয়ে টিকিট কেটে চিড়িয়াখানা অথবা মিউজিয়ামে দেখব।’ তিনি বলেন, ‘দর্শক দেখতে চায় নতুন কিছু, গল্পের সিনেমা, ওখানে একটা চরিত্রের এন্ট্রি বা প্রেজেন্টেশন গল্পের মাপকাঠিতে হয়। একটা চরিত্র একজন শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারে হাজার বছর।’ একজন নামি নির্মাতা নাম প্রকাশ না করার শর্তে বলছিলেন, শাবানা-ববিতাদের আমলে এসব ছিল না। তাঁরা গল্পে ঢুকে যেতেন। এ ছাড়া অন্য নায়িকার সঙ্গে প্যারালাল কাজ করতেও তাঁদের কোনো অনীহা ছিল না। এসব বিশেষ করে নব্বই দশক থেকে শুরু হয়েছে। এমন অনেক নায়িকা রয়েছে, যারা পুরো সিনেমার শুটিং করে ফেলেছে, অথচ জিজ্ঞেস করলে গল্প বলতে পারবে না। তারা ব্যস্ত শুটিং স্পট থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে।  কিছু নায়ক-নায়িকার এমন অপেশাদারি আচরণ ও অযৌক্তিক আবদারের কারণে বরাবরই নাকাল হতে হচ্ছে নির্মাতাকে। ফলশ্রুতিতে একটি মানসম্মত ছবি নির্মাণ আর সম্ভব হয় না। বলা যায়, এসব নায়ক-নায়িকার অযৌক্তিক আবদারে আঁতুড়ঘরেই মৃত্যু হয় একটি সম্ভাবনাময় নির্মাতার স্বপ্নের ছবির।

এই বিভাগের আরও খবর
প্রযুক্তির চোখে
প্রযুক্তির চোখে
তিনি কে?
তিনি কে?
শাকিরার পাশে ছেলেটা কে?
শাকিরার পাশে ছেলেটা কে?
মিশা সওদাগর
মিশা সওদাগর
জাকির হোসেন আর নেই
জাকির হোসেন আর নেই
কীভাবে মুক্তি  পেলেন শিল্পা
কীভাবে মুক্তি  পেলেন শিল্পা
শিল্পকলায় ফিরছে ‘হ্যাপি ডেজ’
শিল্পকলায় ফিরছে ‘হ্যাপি ডেজ’
অবিশ্বাস্য আয়ের সিনেমা ‘ডিয়ার ইউ’
অবিশ্বাস্য আয়ের সিনেমা ‘ডিয়ার ইউ’
নওশাবার ‘সোমেশ্বরী’
নওশাবার ‘সোমেশ্বরী’
ঢাকাই সিনেমা দর্শকবিমুখ হয় যেভাবে
ঢাকাই সিনেমা দর্শকবিমুখ হয় যেভাবে
প্রযুক্তির চোখে
প্রযুক্তির চোখে
চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?
সর্বশেষ খবর
রাজধানীর সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬
রাজধানীর সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬

১ সেকেন্ড আগে | নগর জীবন

মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

২৮ সেকেন্ড আগে | দেশগ্রাম

যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক

২ মিনিট আগে | নগর জীবন

রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক

৫ মিনিট আগে | নগর জীবন

চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে আইএইএ: গ্রসি
চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে আইএইএ: গ্রসি

৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

৫০ ডিগ্রি ছাড়াতে পারে সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা
৫০ ডিগ্রি ছাড়াতে পারে সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা

৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১২ মিনিট আগে | জাতীয়

চীনের মানবসদৃশ রোবট জাপান ‘দখল’ করছে?
চীনের মানবসদৃশ রোবট জাপান ‘দখল’ করছে?

১৪ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

১১৪ ঘণ্টা পর সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার
১১৪ ঘণ্টা পর সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

১৫ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা
বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১৫ মিনিট আগে | মাঠে ময়দানে

আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ
আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ

২২ মিনিট আগে | জাতীয়

‘হতে পারে আমি ভুক্তভোগীদের পাশেই ছিলাম’, এপস্টাইন ইস্যুতে বিল গেটসের স্বীকারোক্তি
‘হতে পারে আমি ভুক্তভোগীদের পাশেই ছিলাম’, এপস্টাইন ইস্যুতে বিল গেটসের স্বীকারোক্তি

২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মরক্কোর লক্ষ্য নকআউট, হাইতির সামনে সম্মান রক্ষার লড়াই
মরক্কোর লক্ষ্য নকআউট, হাইতির সামনে সম্মান রক্ষার লড়াই

২৮ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রতিরক্ষায় কোনো ছাড় দেবে না ইরান
প্রতিরক্ষায় কোনো ছাড় দেবে না ইরান

৩১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা
গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা

৩২ মিনিট আগে | নগর জীবন

মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট
মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট

৩৬ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী

৪০ মিনিট আগে | জাতীয়

জরাজীর্ণ ভবনে ধুঁকছে বিদ্যালয়টি, শিক্ষার্থী কমেছে তিন ভাগেরও বেশি
জরাজীর্ণ ভবনে ধুঁকছে বিদ্যালয়টি, শিক্ষার্থী কমেছে তিন ভাগেরও বেশি

৪০ মিনিট আগে | দেশগ্রাম

রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, পেনাল্টি না দেয়ায় ক্ষুব্ধ ঘানা
রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, পেনাল্টি না দেয়ায় ক্ষুব্ধ ঘানা

৪৩ মিনিট আগে | মাঠে ময়দানে

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

৪৬ মিনিট আগে | মন্ত্রীকথন

স্কটল্যান্ড ম্যাচে বিরতির পরে খেলবেন নেইমার, চোটে ছিটকে গেলেন রাফিনহা
স্কটল্যান্ড ম্যাচে বিরতির পরে খেলবেন নেইমার, চোটে ছিটকে গেলেন রাফিনহা

৪৯ মিনিট আগে | মাঠে ময়দানে

রেকর্ড ভাঙা দাবদাহে পুড়ছে ফ্রান্স, ইউরোপেও স্বস্তি নেই
রেকর্ড ভাঙা দাবদাহে পুড়ছে ফ্রান্স, ইউরোপেও স্বস্তি নেই

৫২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা উদ্বোধন
চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা উদ্বোধন

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী আটক
মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী আটক

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে | জাতীয়

মেসি-এমবাপ্পে-হালান্ড লড়াই জমজমাট
মেসি-এমবাপ্পে-হালান্ড লড়াই জমজমাট

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

চারদিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত
চারদিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত

১ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটের লড়াইয়ে একাদশে পরিবর্তন আনবে দক্ষিণ কোরিয়া
নকআউটের লড়াইয়ে একাদশে পরিবর্তন আনবে দক্ষিণ কোরিয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাত দিয়ে টানতেই উঠছে নতুন রাস্তার পিচ, কাজ বন্ধ করে দিলো জনতা
হাত দিয়ে টানতেই উঠছে নতুন রাস্তার পিচ, কাজ বন্ধ করে দিলো জনতা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা
ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা
১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?
‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!
বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!

১৬ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে না : মন্ত্রী
সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে না : মন্ত্রী

২৩ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে
বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা
মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেই কৃষক কবির হোসেন মারা গেছেন
সেই কৃষক কবির হোসেন মারা গেছেন

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ
নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো
মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার
ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যেসব দল প্রথম পর্বেই বাদ
যেসব দল প্রথম পর্বেই বাদ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা
খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের

২১ ঘণ্টা আগে | জাতীয়

‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়
‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

১৩ ঘণ্টা আগে | জাতীয়

পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?
পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!
মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসির ফিটনেসে মুগ্ধ রোনালদো
মেসির ফিটনেসে মুগ্ধ রোনালদো

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’
ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!
'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার
স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো
সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন
হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১৯ ঘণ্টা আগে | জাতীয়

রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন
রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি কেন সেদিন চটে গিয়েছিলেন?
মেসি কেন সেদিন চটে গিয়েছিলেন?

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না
দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না

প্রথম পৃষ্ঠা

আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার
আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার

প্রথম পৃষ্ঠা

নেইমার কি খেলবেন
নেইমার কি খেলবেন

প্রথম পৃষ্ঠা

বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান
বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান

পেছনের পৃষ্ঠা

চিড়িয়াখানায় নতুন চার অতিথি
চিড়িয়াখানায় নতুন চার অতিথি

পেছনের পৃষ্ঠা

অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের
অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের

পেছনের পৃষ্ঠা

বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ
বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ

পেছনের পৃষ্ঠা

নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা
নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

শাকিরার পাশে ছেলেটা কে?
শাকিরার পাশে ছেলেটা কে?

শোবিজ

এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স
এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স

প্রথম পৃষ্ঠা

নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের
নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের

প্রথম পৃষ্ঠা

মেসির যত বিশ্বকাপ রেকর্ড
মেসির যত বিশ্বকাপ রেকর্ড

মাঠে ময়দানে

প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট
প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট

সম্পাদকীয়

ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়
ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়

নগর জীবন

বাংলাদেশে ইসরায়েলের নজরদারি
বাংলাদেশে ইসরায়েলের নজরদারি

সম্পাদকীয়

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর
ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর

পেছনের পৃষ্ঠা

হটস্পট শেয়ার না করায় হত্যা
হটস্পট শেয়ার না করায় হত্যা

পেছনের পৃষ্ঠা

সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক
সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক

পেছনের পৃষ্ঠা

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

প্রথম পৃষ্ঠা

জাকির হোসেন আর নেই
জাকির হোসেন আর নেই

শোবিজ

মিশা সওদাগর
মিশা সওদাগর

শোবিজ

সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার
সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর
চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর

প্রথম পৃষ্ঠা

সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা
সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা

প্রথম পৃষ্ঠা

ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে
ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে

দেশগ্রাম

বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন
বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন

প্রথম পৃষ্ঠা

শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন
শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন

পেছনের পৃষ্ঠা

তিনি কে?
তিনি কে?

শোবিজ