শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

রাজনীতি থাকুক রাজনীতিবিদদের হাতে ব্যবসায়ীরা গড়ে তুলুন অর্থনীতি

অদিতি করিম
প্রিন্ট ভার্সন
রাজনীতি থাকুক রাজনীতিবিদদের হাতে ব্যবসায়ীরা গড়ে তুলুন অর্থনীতি

একটি রাষ্ট্রে যার যেই কাজ তার সেটাই করা উচিত। এতে রাষ্ট্র উপকৃত হয়। দেশ ঠিকঠাক মতো চলে। সুশাসন প্রতিষ্ঠা সহজ হয়। কিন্তু বাংলাদেশে আমরা দেখি অনেকেই তাদের কাজের সীমা অতিক্রম করেন। শিক্ষক শিক্ষকতার চেয়ে রাজনীতিতে মনোযোগী হন। শিক্ষকরা বিভিন্ন রাজনৈতিক দলের ব্র্যাকেটে নিজেদের বন্দি করেন। আমলারা ক্ষমতাসীন দলের সমর্থক হিসেবে পরিচিত হতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। মেধা বা যোগ্যতা না, বরং ক্ষমতাসীনদের সঙ্গে গলা মিলিয়ে, চাটুকারিতা করেই যেন তার পদোন্নতির পথ সুগম হয়। একইভাবে চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক সব পেশার মানুষ পেশাগত দায়িত্ব পালনের চেয়ে রাজনৈতিক আনুগত্যের প্রতি বেশি আগ্রহী হন। অনেক ব্যবসায়ী মনে করেন রাজনীতি করলে তাঁর ব্যবসাবাণিজ্যের প্রসার হবে। সুশীল সমাজের অনেকেই প্রধান প্রধান রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায়। এভাবে দেশের সব পেশার মানুষ রাজনীতির ছায়ায় বাড়তি সুবিধা লাভের সুযোগ খোঁজেন। ফলে রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে থাকে না। রাজনৈতিক সংগঠন আর পেশাজীবীদের সংগঠন মিলেমিশে জগাখিচুড়ি হয়ে যায়। এতে পেশাজীবী এবং ব্যবসায়ীদের পেশাদারিত্বের যেমন ক্ষতি হয়, তারচেয়েও বেশি ক্ষতি হয় গণতন্ত্রের বিকাশ। এর ফলে রাজনৈতিক দলগুলোও দক্ষ ও আদর্শবান কর্মী তৈরি না করে রেডিমেড নেতা খোঁজে। চিকিৎসক, প্রকৌশলী, খেলোয়াড়, শোবিজের তারকা এবং ব্যবসায়ীদের দলে নিয়ে নির্বাচনি বৈতরণী সহজে পার হওয়ার জন্যই রাজনৈতিক দলগুলো এটা করে। এর ফলে রাজনীতিতে আদর্শের মৃত্যু হয়, সুবিধাবাদী, মতলববাজরা রাজনীতি দখল করে। এতে সাধারণ মানুষের মধ্যে রাজনীতি     সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। রাজনীতির পরিচয়ে বাড়ে দুর্নীতি। এই প্রবণতার আরেকটি ভয়াবহ নেতিবাচক দিক আছে। রাজনৈতিক দলগুলো পেশাজীবী এবং ব্যবসায়ীদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে আগ্রহী হয়। সব দল বিভিন্ন পেশায় আমার লোক, তাদের লোক খোঁজে। যে দল যখন ক্ষমতায় আসে তখনই তারা ‘আমার লোক’ খুঁজে বের করতে চায়। আমার লোক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন, স্বাস্থ্যের মহাপরিচালক হন, যোগ্যদের টপকে সচিব হন। আর তাদের লোকরা সব জায়গায় রীতিমতো নিষিদ্ধ হয়ে যান। এই চক্রে বন্দি হয়ে আছে পেশাগত দক্ষতা, মেধার মূল্যায়ন। ব্যবসায়ী শিল্পপতিদের মধ্যে যারা নিষ্ঠার সঙ্গে তাদের ব্যবসা পরিচালনা করতে চান, অতি রাজনীতিকরণের এই দুষ্ট চক্রে সবচেয়ে সমস্যায় পড়েন তারাই। গত ৫৪ বছরে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে যে, ক্ষমতাসীনদের আনুকূল্য না পেলে একটা ট্রেড লাইসেন্সও পাওয়া যায় না। গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, ব্যাংক ঋণ-কিছুই পাওয়া যায় না সরকারের অনুগ্রহ ছাড়া।

তাই যারা রাজনীতির সঙ্গে মোটেও সংশ্লিষ্ট নন, তারাও সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে বাধ্য হন। তারা কোনো রাজনৈতিক অভিলাষ থেকে এটা করেন না। তারা করেন শিল্প কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার জন্য। হাজার হাজার শ্রমিক ও কর্মচারীর রুটি রুজির জন্য। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদেরও দোসর বানিয়ে ফেলা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় বেসরকারি খাত। ইউনূস সরকারের দেড় বছরের শাসনকালে বেসরকারি খাত ধ্বংসের এমনই এক পরিকল্পিত ষড়যন্ত্র লক্ষ্য করা গেছে। যার ফলে, বেকারত্ব বেড়েছে। দেশিবিদেশি বিনিয়োগ কমেছে। দারিদ্র্য বেড়েছে। এই সময় ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় হাজার হাজার কলকারখানায় মব বাহিনী হামলা চালিয়েছে, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। বহু ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বহু প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করে সামগ্রিকভাবে বেসরকারি খাতকেই বিপন্ন করা হয়েছে। ফলে নতুন সরকার এক ভঙ্গুর এবং ভয়াবহ অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। শুধু বেসরকারি খাত নয়, সব পেশাজীবী প্রতিষ্ঠানে আজ তীব্র দলীয়করণের কালো ছায়া। সর্বত্র চলছে আমার লোক আর তাদের লোক খোঁজার চোর-পুলিশ খেলা। এ বিষয়টি যে প্রধানমন্ত্রীর নজরে এসেছে তা বোঝা গেল দুটি ঘটনা থেকে। প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের সঙ্গে বৈঠকে বলেছেন, খেলোয়াড়দের রাজনীতিতে জড়ানো উচিত নয়। এটা শুধু খেলোয়াড়দের জন্য বার্তা নয়, সব পেশাজীবীদের জন্য ওয়েকআপ কল। এর মাধ্যমে সরকার প্রধান সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন তাঁর সরকার পেশাজীবীদের দলে ভিড়িয়ে সস্তা বাহবা কুড়াতে চায় না। দ্বিতীয়ত, সংরক্ষিত আসনের মনোনয়নের জন্য অতীতের মতো এবারও ক্ষমতাসীন দলে শোবিজের তারকারা আবেদন করেছিলেন। কিন্তু ক্ষমতাসীন বিএনপি তাদের সবাইকে হতাশ করেছে। বিএনপি দলের দুঃসময়ের যোদ্ধাদের মনোনয়ন দিয়ে জানিয়ে দিয়েছে, রাজনীতি থাকুক রাজনীতিবিদদের হাতেই। এটি একটি ইতিবাচক প্রক্রিয়া। আমাদের আশা এভাবেই পেশাজীবী এবং ব্যবসায়ীরা নিজেদের কাজে মনোযোগী হবেন। এগিয়ে যাবে বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর
হামের উপসর্গে মৃত্যু আরও ৯ শিশুর
হামের উপসর্গে মৃত্যু আরও ৯ শিশুর
ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর প্রাদুর্ভাব
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর প্রাদুর্ভাব
সহযোগিতা অব্যাহত রাখতে ফ্রান্সকে আহ্বান
সহযোগিতা অব্যাহত রাখতে ফ্রান্সকে আহ্বান
মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা পাবেন আধুনিক অস্ত্র
মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা পাবেন আধুনিক অস্ত্র
ভাবনায় এখন নকআউট পর্ব
ভাবনায় এখন নকআউট পর্ব
১১-দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
১১-দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
আগে চড়তেন রিকশায় এখন প্রাডোতে জুলাই চেতনা বিক্রি করেন
আগে চড়তেন রিকশায় এখন প্রাডোতে জুলাই চেতনা বিক্রি করেন
রবিবার থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা
রবিবার থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা
পবিত্র আশুরা আজ
পবিত্র আশুরা আজ
দুর্নীতি ও ঘুষের শীর্ষে পাসপোর্ট অফিস দ্বিতীয় বিআরটিএ
দুর্নীতি ও ঘুষের শীর্ষে পাসপোর্ট অফিস দ্বিতীয় বিআরটিএ
দিনদুপুরে চার খুন
দিনদুপুরে চার খুন
সর্বশেষ খবর
কাহারোলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
কাহারোলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

শেষ বাঁশিতে হতাশ ইরান, বিশ্বকাপে বাঁচার শেষ আশা যেভাবে এখন অন্যদের হাতে
শেষ বাঁশিতে হতাশ ইরান, বিশ্বকাপে বাঁচার শেষ আশা যেভাবে এখন অন্যদের হাতে

১ মিনিট আগে | মাঠে ময়দানে

সোনালি বুট পরে অনুশীলনে রোনালদো
সোনালি বুট পরে অনুশীলনে রোনালদো

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

৬ মিনিট আগে | মন্ত্রীকথন

শ্বাসনালীতে দুধ আটকে তিন মাসের শিশুর মৃত্যু
শ্বাসনালীতে দুধ আটকে তিন মাসের শিশুর মৃত্যু

১০ মিনিট আগে | দেশগ্রাম

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দু’টি বোটসহ আটক ২১
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দু’টি বোটসহ আটক ২১

১১ মিনিট আগে | জাতীয়

অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন
অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন

১৩ মিনিট আগে | জাতীয়

সিদ্ধিরগঞ্জে ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা
সিদ্ধিরগঞ্জে ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

১৬ মিনিট আগে | দেশগ্রাম

মনোহরগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুভোর্গ চরমে
মনোহরগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুভোর্গ চরমে

২০ মিনিট আগে | দেশগ্রাম

শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া কঙ্গো ও উজবেকিস্তান
শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া কঙ্গো ও উজবেকিস্তান

২২ মিনিট আগে | মাঠে ময়দানে

গাকৃবি উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি সেমিনার
গাকৃবি উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি সেমিনার

২৬ মিনিট আগে | ক্যাম্পাস

অভিজাত গোলরক্ষকদের তালিকায় ভোজিনহা
অভিজাত গোলরক্ষকদের তালিকায় ভোজিনহা

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত
বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত

৩১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’
‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’

৩২ মিনিট আগে | মন্ত্রীকথন

বালিয়াকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
বালিয়াকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

৩৫ মিনিট আগে | দেশগ্রাম

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিএসসিসি প্রশাসক
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিএসসিসি প্রশাসক

৩৭ মিনিট আগে | নগর জীবন

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সেন্ট্রো-এসওএস অংশীদারিত্ব নবায়ন
সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সেন্ট্রো-এসওএস অংশীদারিত্ব নবায়ন

৩৮ মিনিট আগে | কর্পোরেট কর্নার

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

৪০ মিনিট আগে | নগর জীবন

বরিশালজুড়ে ক্লিনিকে বিশেষ নজরদারির ঘোষণা অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের
বরিশালজুড়ে ক্লিনিকে বিশেষ নজরদারির ঘোষণা অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের

৪৬ মিনিট আগে | নগর জীবন

সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী
সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী

৪৭ মিনিট আগে | মন্ত্রীকথন

টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা
টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

৫০ মিনিট আগে | দেশগ্রাম

আংশিকভাবে অ্যানথ্রোপিকের এআই মডেল চালুর অনুমতি দিল যুক্তরাষ্ট্র
আংশিকভাবে অ্যানথ্রোপিকের এআই মডেল চালুর অনুমতি দিল যুক্তরাষ্ট্র

৫০ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

৫১ হাজারের বেশি নিখোঁজ, ধ্বংসস্তূপের পাশে স্বজনদের অপেক্ষা
৫১ হাজারের বেশি নিখোঁজ, ধ্বংসস্তূপের পাশে স্বজনদের অপেক্ষা

৫২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

৫৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে তাজিয়া মিছিল দেখতে হাজারো মানুষের ভিড়
চট্টগ্রামে তাজিয়া মিছিল দেখতে হাজারো মানুষের ভিড়

৫৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮
১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮

৫৮ মিনিট আগে | মাঠে ময়দানে

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

৫৮ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

৯ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

২ ঘণ্টা আগে | জাতীয়

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

৮ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

২২ ঘণ্টা আগে | নগর জীবন

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা
তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

২২ ঘণ্টা আগে | জাতীয়

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক