জুলাই জাতীয় সনদ সামনে রেখে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নিতে ১৭ সদস্যের বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকার। ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে ১২ জনের একটি তালিকা প্রস্তুত আছে জানিয়ে বিরোধী দলকে পাঁচজনের নাম দিতে বলা হয়েছে। তবে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এ বিষয়ে তাদের ধারণাগত পার্থক্য আছে, তাই এখনই মত দেওয়া সম্ভব নয়। বিষয়টি তারা নিজেদের মধ্যে আলোচনা করে পরে জানাবেন। গতকাল ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে এ বিষয়ে কথা হয়। আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে বলেন, বাংলাদেশে আজ যে সাংবিধানিক চর্চা চলে, চায়ের দোকান পর্যন্ত যে সাংবিধানিক চর্চা চলে, সেই সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই। তিনি বলেন, এ চর্চার অংশ হিসেবেই কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুসারে সংবিধান সংশোধনসংক্রান্ত একটি বিশেষ কমিটি করতে চায় সরকার। আইনমন্ত্রী বলেন, আমরা ১২ জনের নামের তালিকা ঠিক করেছি, যেখানে বিএনপি আছে, গণঅধিকার পরিষদ আছে, গণসংহতি আছে, বাংলাদেশ জাতীয় পার্টিও (বিজেপি) আছে এবং স্বতন্ত্র সদস্যদেরও রাখা হয়েছে। তিনি আরও বলেন, ট্রেজারি বেঞ্চের এই ১২ জনের মধ্যে বিএনপি থেকে সাতজন এবং অন্য দল ও স্বতন্ত্রদের মধ্য থেকে পাঁচজন রাখা হয়েছে। এরপর তিনি বিরোধী দলের প্রতিনিধিত্বের প্রসঙ্গ তুলে বলেন, উনাদের পক্ষ থেকে যদি আমি পারসেন্টেজ হিসেবে যাই, ২৬ শতাংশ আসে। সেখানে আমরা উনাদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাচ্ছি। আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল (আজ) আমরা চাই, উনাদের পক্ষ থেকে যদি পাঁচজনের নাম কালকে (আজ) দেন, তাহলে আমরা এ কমিটি গঠন করে সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। ডেপুটি স্পিকার কায়সার কামাল এরপর বিরোধী দলের নেতার উদ্দেশে বলেন, ট্রেজারি বেঞ্চ থেকে ১২ জনের তালিকা ‘মোর অর লেস’ প্রস্তুত করা হয়েছে এবং বিরোধী দলের কাছ থেকে পাঁচজনের নাম চাওয়া হচ্ছে। ওই ১৭ জনকে নিয়ে বিশেষ কমিটি গঠন করা হলে প্রক্রিয়াটি এগিয়ে যাবে। জবাবে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে চিফ হুইপ তার সঙ্গে কথা বলেছেন এবং সংসদ নেতার সালামও পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি উনাকে বলেছি যে, আমাদের মাঝে একটু আলোচনার বিষয় আছে। কারণ এখানে ‘কনসেপচুয়াল ডিফারেন্স’ আছে আমাদের।’ শফিকুর রহমান আরও বলেন, আমরা আলোচনা করে জানাব। আজকেই বোধহয় এটা হবে না। এই সেশনটায় আমরা মত দিতে পারব না। আমরা চেয়েছি রিফর্ম। আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনো এটা আছে। তিনি আরও বলেন, উনাদের যে প্রস্তাব, উনারা দিয়েছেন, সেটাকে আমরা নিলাম, শুনলাম। কিন্তু আমরা পরে জানাব। এখন আমরা কিছু বলছি না এ ব্যাপারে। বিরোধী দলের নেতা বক্তব্য শেষ করার পর আইনমন্ত্রী বলেন, আমাদের এটাতে কোনো অসুবিধা নেই; আমরা অপেক্ষা করব। আমরা সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব জুলাই সনদের আলোকে।
শিরোনাম
- লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত
- ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
- চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট
- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
- দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম
- মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম
- নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
- তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
- অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
- দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
- ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের
- কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
- বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
- মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
- আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
- এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
- গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন
১৭ জনের বিশেষ কমিটির প্রস্তাব সিদ্ধান্ত পরে জানাবে বিরোধীরা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর