শিরোনাম
প্রকাশ: ১০:০৪, বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বুকে ব্যথা নিয়ে কিছু কথা

ডা. এম শমশের আলী
অনলাইন ভার্সন
বুকে ব্যথা নিয়ে কিছু কথা

বুকের খাঁচার মাংসপেশিতে প্রদাহ বা অন্য সমস্যায় বুকের ব্যথা হতে পারে। কারও কারও পিত্তথলির প্রদাহের জন্য বুকে ব্যথা অনুভূত হয়ে থাকে। অনেকের মেরুদণ্ডে সমস্যার কারণে ব্যথা হয়ে থাকে। বুকের ব্যথার হাজারো কারণ থাকতে পারে; সুতরাং এককথায় বুকের ব্যথার কারণ বলাটা খুবই দুষ্কর

পূর্ণবয়স্কদের মধ্যে যদি কারও বুকে ব্যথা দেখা দেয়, তবে বেশির ভাগ লোকজন সর্বপ্রথম গ্যাস্ট্রিক বা গ্যাসের ব্যথা মনে করে তার প্রতিকার নেওয়ার চেষ্টা করে থাকেন। গ্যাসের ওষুধ সেবন করে অনেকেই সুস্থতা বোধ করেন। যার ফলে এটা তার মনে করাই স্বাভাবিক, এ ধরনের ব্যথা গ্যাসের জন্যই হয়ে থাকে। অনেক সময় এসব ব্যথার পিছনে কত রকম জটিলতা বা অসুখ-বিসুখ লুকিয়ে থাকে তা অনেকেই অনুধাবন করতে পারেন না। কারণ গ্যাসের ওষুধ খেয়ে দ্রুত সমাধান পেয়ে আর কোনো চিন্তাভাবনা থাকে না অনেকের। অনেক ক্ষেত্রে এসব ব্যথা হতে পারে ভবিষ্যৎ কোনো জটিলতার উপসর্গ। বাংলাদেশে যত ধরনের ওষুধ বিক্রি হয় তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রীত ওষুধ হলো গ্যাসের ওষুধ। এর সবচেয়ে বড় কারণ হলো গ্যাসের ওষুধের কোনোরূপ তাৎক্ষণিক পার্শ্বপ্রতিক্রিয়া বা কোনো ধরনের তাৎক্ষণিক জটিলতা হতে দেখা যায় না। এসব বিবেচনা করে ফার্মেসিম্যানরা নিঃসংকোচে গ্যাসের ওষুধ প্রদান করে থাকেন। তাহলে বুকের ব্যথা কেন হয়? বুকে ব্যথা হওয়ার অনেক কারণ থাকে, প্রাপ্তবয়স্কদের মধ্যে হার্টের বিভিন্ন ধরনের অসুস্থতায় বুকের ব্যথা হতে পারে, শ্বাসনালি, ফুসফুসের অনেক অসুস্থতায় এবং হাঁপানিতে বুকে ব্যথা হতে পারে। বুকের পাঁজরের বিভিন্ন অস্থিসন্ধিতে প্রদাহ হলে বুকের ব্যথা হতে পারে। বুকের হাড়, মাংসপেশি ও জয়েন্টে অসুস্থতায়, বুক নড়াচড়া করলে, বড় নিঃশ্বাস নিলে বা কাশি দিলে ব্যথা বৃদ্ধি পাবে। বুকের খাঁচার মাংসপেশিতে প্রদাহ বা অন্য সমস্যায় বুকের ব্যথা হতে পারে। কারও কারও পিত্তপাথর ও পিত্তথলির প্রদাহের জন্য বুকে ব্যথা অনুভূত হয়ে থাকে। অনেকের মেরুদণ্ডে সমস্যার কারণে বুকে ব্যথা হয়ে থাকে। বুকের ব্যথার হাজারো কারণ থাকতে পারে; সুতরাং এককথায় বুকের ব্যথার কারণ বলাটা খুবই দুষ্কর। অনেকে আমাকে এবং হয়তো অন্য চিকিৎসকের কাছে জানতে চান, তার বুকে ব্যথা হচ্ছে, কী কারণে হতে পারে এবং তিনি কী চিকিৎসা নেবেন? কখনো সরাসরি আবার কখনো টেলিফোনের মাধ্যমে জানতে চান, প্রায় সময়ই আমরা তার সদুত্তর দিতে পারি না। এখন হয়তো অনেকেই জানতে চাইবেন, তবে কী বুকের ব্যথা হলেই আমরা চিকিৎসকের কাছে ছুটে যাব। উত্তর হবে, কারও যদি বুকে ব্যথা হয় তবে ব্যথার ধরন ও তীব্রতা কেমন, তা পর্যবেক্ষণ করুন। সেই অনুযায়ী চিকিৎসকের শরণাপন্ন হোন। তবে এটাও ঠিক বুকের কোনো ব্যথাকেই অবহেলা করা ঠিক নয়। সাধারণ ব্যথা হলে প্রথমে প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে পারেন দিনে দুই থেকে তিনবার, তার সঙ্গে গ্যাসের ওষুধ গ্রহণ করতে পারেন দিনে দুই থেকে তিনবার। যদি এক-দুই দিনের মধ্যে ব্যথা নিরাময় না হয় তবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চিকিৎসা নিতে হবে। যদি কারও বুকব্যথার সঙ্গে কাশি, শ্বাসকষ্ট থাকে তবে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেবেন। কারও কারও বুকে খুব অল্প সময়ের জন্য চিনচিন করে ব্যথা হয় বা চিমটি কাটা বা খোঁচা লাগার মতো ব্যথা হয় এবং তা দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই ঠিক হয়ে যায়, তাতে ঘাবড়ানোর কিছু নেই। এ অবস্থা এমনিতেই ঠিক হয়ে যাবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। মানুষ সবচেয়ে বেশি উৎকণ্ঠায় থাকে হার্টের অসুস্থতার জন্য, মানে বুকব্যথা হার্টের অসুস্থতার জন্য হচ্ছে কি না। আগেই বলেছি, হার্টের বিভিন্ন ধরনের অসুস্থতার বহিঃপ্রকাশ হয় বুকব্যথার মাধ্যমে। হার্টের মাংসপেশি এবং তার বহিঃআবরণের প্রদাহের ফলে লাগাতার বুকের ব্যথা হতে পারে এবং তার সঙ্গে অনেককেই জ¦রে আক্রান্ত হতে দেখা যায়। হার্টের ভাল্বের সমস্যা, হার্ট ফেলুর ইত্যাদি কারণেও বুকে ব্যথা হতে পারে, তবে এসব ব্যথা অবিরতভাবে হয় এবং ব্যথার তীব্রতা ওঠানামা না করে সব সময় প্রায় একই রকম থাকে। বুকব্যথার সবচেয়ে মারাত্মক দিক হলো হার্ট ব্লকের কারণে হওয়া বুকব্যথা। বর্তমান বিশ্বে মৃত্যুর এক নম্বর কারণ হলো হার্টের অসুস্থতা, যার প্রায় পুরোটাই হার্ট ব্লক এবং হার্ট ব্লকের কারণে সৃষ্ট জটিলতা। প্রাথমিক অবস্থায় হার্ট ব্লকের কারণে মাঝেমধ্যে বুকে ব্যথা হয় তা বুকের মাঝখানে, বাম পাশে অথবা ডান পাশে যে কোনো অংশে দেখা দিতে পারে, তার সঙ্গে কারও কারও এক বা দুই বাহু বা হাত, ঘাড়, পেটের উপরিভাগ গলা, চোয়াল এবং পিঠ এসব যে কোনো অংশে ব্যথা অনুভূত হয়। এ ধরনের সব ব্যথাই হার্ট ব্লকের কারণে হয়ে থাকে। আগেই বলেছি, এসব ব্যথা মাঝেমধ্যে দেখা দেয় এবং কয়েক মিনিটের মধ্যেই আপনা-আপনি নিরাময় হয়ে যায় কোনো ধরনের চিকিৎসা গ্রহণ ছাড়াই। যদি এ ধরনের অবস্থা প্রায়ই মানে ঘনঘন হতে থাকে এ ব্যথার তীব্রতা এবং পরিধি বৃদ্ধি পেতে থাকে, তবে বুঝতে হবে যে হার্ট ব্লকের আকার এবং সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ সময় ব্যথা পুরোপুরিভাবে নিরাময় হতে আগের চেয়ে বেশি সময় লেগে যায়। হার্ট ব্লকের ব্যথা সাধারণত পরিশ্রমকালীন হতে দেখা যায় এবং ব্যক্তি যদি পরিশ্রমের মাত্রা কমিয়ে দেন বা বিশ্রাম গ্রহণ করেন তবে কিছু সময়ের মধ্যেই ব্যথা নিরাময় হয়ে ব্যক্তি স্বাভাবিক অবস্থায় ফিরে যান। ব্যথার এসব ধরন এবং আচার-আচরণ দেখে মানুষ খুব সহজেই হার্ট ব্লকের ব্যথাকে শনাক্ত করতে পারবে। হার্ট ব্লকের ব্যথা হলে হার্ট স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে সুচিকিৎসা গ্রহণ করলে অনেক সময়ই বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব হয়।

ওপরে উল্লিখিত ব্যথার ধরনের সঙ্গে যদি শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, শরীর অত্যধিক ঘেমে যাওয়া, বুকে অত্যধিক চাপের জন্য দম বন্ধ হওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়, বমি বমি ভাব বা বমি হয়-তবে এসবকে অবশ্যই হার্ট অ্যাটাক বলে ধরে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে, বিশেষ করে যেসব হাসপাতালে হার্টের চিকিৎসা হয়ে থাকে। ওই সময় গাফিলতির জন্য রোগীর জীবন বিপন্ন হতে পারে। তাই বুকে ব্যাথা নিয়ে অবহেলা করা ঠিক নয়। এসব বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে।

লেখক : চিফ কনসালট্যান্ট, শমশের হার্ট কেয়ার, শ্যামলী, ঢাকা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
বেশি আলু খেলে গ্যাসের সমস্যা হয়?
বেশি আলু খেলে গ্যাসের সমস্যা হয়?
হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
স্বাস্থ্যসেবার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোক হেলথকেয়ারে মতবিনিময় সভা
স্বাস্থ্যসেবার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোক হেলথকেয়ারে মতবিনিময় সভা
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪ শিশুর মৃত্যু
এইডস রোগীও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন
এইডস রোগীও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন
একদিনে হাম সন্দেহে চার জনের মৃত্যু
একদিনে হাম সন্দেহে চার জনের মৃত্যু
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
সর্বশেষ খবর
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

গুলশান সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ফল বিতরণ
গুলশান সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ফল বিতরণ

৪ মিনিট আগে | নগর জীবন

সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!
সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!

৪ মিনিট আগে | শোবিজ

সাইবার নিরাপত্তা জোরদারে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধন
সাইবার নিরাপত্তা জোরদারে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধন

৮ মিনিট আগে | কর্পোরেট কর্নার

ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী
ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী

১০ মিনিট আগে | কর্পোরেট কর্নার

লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত
লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

১৪ মিনিট আগে | দেশগ্রাম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩০৪৩
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩০৪৩

১৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম

১৮ মিনিট আগে | পরবাস

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার
নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার সামরিক বিমান প্রবেশ
দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

৩৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট
চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট

৪০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

৪৫ মিনিট আগে | নগর জীবন

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

৪৭ মিনিট আগে | জাতীয়

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

৪৯ মিনিট আগে | মাঠে ময়দানে

নকআউট নিশ্চিতের পর সালাহর চোট ঘিরে শঙ্কা
নকআউট নিশ্চিতের পর সালাহর চোট ঘিরে শঙ্কা

৫২ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ

৫৩ মিনিট আগে | জাতীয়

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৫৯ মিনিট আগে | অর্থনীতি

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

১ ঘণ্টা আগে | জাতীয়

‘নতুন কর আবাসন ব্যবসার পথ বন্ধ করে দিবে’
‘নতুন কর আবাসন ব্যবসার পথ বন্ধ করে দিবে’

১ ঘণ্টা আগে | নগর জীবন

মিশরের সঙ্গে ড্র করেও নকআউটে আশা বাঁচিয়ে রাখল ইরান
মিশরের সঙ্গে ড্র করেও নকআউটে আশা বাঁচিয়ে রাখল ইরান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

মেহেরপুরে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম
দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

রাতে চলাচলে প্রক্টর অফিসের নীতিমালা পোস্ট, সমালোচনায় ডিলিট
রাতে চলাচলে প্রক্টর অফিসের নীতিমালা পোস্ট, সমালোচনায় ডিলিট

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা
দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

১ ঘণ্টা আগে | জাতীয়

কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম
মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

৫ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

৪ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল
বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা
পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত
প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৮ ঘণ্টা আগে | জাতীয়

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা
তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক