থাইল্যান্ডের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে আগামী মাসে আগাম মুক্তি দেওয়া হবে বলে গতকাল জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ। ৭৬ বছর বয়সি থাকসিন গত সেপ্টেম্বর থেকে দুর্নীতির দায়ে এক বছরের কারাদণ্ড ভোগ করছেন। কারা বিভাগ এক বিবৃতিতে জানায়, আগামী ১১ মে তাকে মুক্তি দেওয়া হবে। তবে প্রবেশন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকে ইলেকট্রনিক মনিটরিং ডিভাইস পরাসহ সব শর্ত মেনে চলতে হবে। ব্যাংকক থেকে এএফপি জানায়, বিবৃতিতে বলা হয়, বয়স এবং সাজা ভোগের মেয়াদ এক বছরের কম বাকি থাকায় তাকে আগাম মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দশক ধরে থাকসিনের রাজনৈতিক পরিবার থাইল্যান্ডের সেনাসমর্থিত ও রাজতন্ত্রপন্থি অভিজাত গোষ্ঠীর প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচিত। অভিজাতদের মতে, তাদের জনতাবাদী রাজনীতি দেশটির প্রচলিত সামাজিক কাঠামোর জন্য হুমকি। থাকসিনের পেউ থাই পার্টি এবং এর আগের সংস্করণগুলো একবিংশ শতাব্দীতে থাইল্যান্ডের সবচেয়ে সফল রাজনৈতিক দল হিসেবে পরিচিত। সিনাওয়াত্রা পরিবার থেকে চারজন প্রধানমন্ত্রী হয়েছেন এবং দলটি গ্রামীণ জনগোষ্ঠীর ব্যাপক সমর্থন পেয়েছে। -এএফপি
শিরোনাম
- মনোহরগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুভোর্গ চরমে
- খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিএসসিসি প্রশাসক
- বরিশালজুড়ে ক্লিনিকে বিশেষ নজরদারির ঘোষণা অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের
- করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
- আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
- ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
- ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
- মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
- বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর: অর্থমন্ত্রী
- মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
- হরমুজে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ: ইউকেএমটিও
- হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্যের প্রশংসা করেছেন বিরোধীদলের এমপিরাও
- মানবতাবিরোধী অপরাধ : হাবিবসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে রায় আগামীকাল
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- দুই প্রকল্পে বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
- ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু
- সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- সারাদেশ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামীকাল
মুক্তি পাচ্ছেন থাকসিন সিনাওয়াত্রা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম