ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশে টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত রবিবার রাতে টর্চ লাইট জ্বালিয়ে উপজেলা সদর ইউনিয়নের নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার সঙ্গে সাগরিদিঘির পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকাবাসীর এ সংঘর্ষের ঘটনা ঘটে। ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষের ভয়াবহতা ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, কয়েক দিন আগে নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়া এলাকার বোরহান মিয়া পূর্ব পাড়া এলাকার সুরজাহান বেগমের মুদি দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। কিন্তু বিকাশে টাকা পাঠাতে দেরি হওয়ায় বোরহান মিয়া অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তবে এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল। গত রবিবার বিকালে সুরজাহান বেগমের ছেলে শিহাব দক্ষিণ আরিফাইল এলাকায় বন্ধুদের সঙ্গে সাগরদিঘির পার বালুর মাঠে খেলতে যায়। ফুটবল খেলার সময় তর্কে জড়ায় শিহাব ও বোরহান। এতে ক্ষুব্ধ হয়ে বোরহান তার লোকজনদের নিয়ে শিহাব ও তার বন্ধুদের ওপর হামলা ও মারধর করে। খবরটি জানাজানি হওয়ার পর সন্ধ্যায় পশ্চিম পাড়া এলাকাবাসীর সঙ্গে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকাটি তখন কালবৈশাখির কারণে বিদ্যুৎহীন ও অন্ধকারাচ্ছন্ন ছিল। প্রকৃতির তাণ্ডব আর বজ্রপাতের বিকট শব্দের মাঝেই রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পাওয়ার পরপরই সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শিরোনাম
- বগুড়ায় আদালতে মামলা চলাকালে ভবন নির্মাণের অভিযোগ
- মালয়েশিয়া-চীন সফরের অর্জন বাংলাদেশের অর্জন: প্রধানমন্ত্রী
- নেত্রকোনায় বাড়ির পাশে ডোবায় মিলল শিশুর লাশ
- হরমুজ সংকটে নতুন মোড়, পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা
- ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
- সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না: এমপি খায়ের ভূঁইয়া
- লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত
- ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
- চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট
- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
- দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম
- মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম
- নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
- তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
- অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
- দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
- ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের
- কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
সরাইলে টর্চ জ্বালিয়ে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর